চন্দনাইশ প্রতিনিধি: মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা পরিষদের নতুন ভবনের অডিটোরিয়াম হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান।
সভায় ইউএনও বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি, ডাকাতি ও মাদক নির্মূলে চলমান অভিযান আরও জোরদার করা হবে। পূজা যেন সুন্দর, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপিত হয় সেজন্য সকল দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, কৃষি অফিসার মোঃ আজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন