চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ - সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর নির্দেশনায় পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চন্দনাইশ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চন্দনাইশ পৌরসভার ৮নং ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এই অনুদান ও শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যুগে যুগে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। বিএনপি সবসময় ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাস করে।
সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দঘন ও নিরাপদ পরিবেশে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য আমরা সবসময় তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”
এসময় উপস্থিত- চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর ব্যক্তিগত সচিব (রাজনৈতিক) মোহাম্মদ আকতার উদ্দীন, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন, যুবদল নেতা এয়াকুব নবী সুমন, যুবদল নেতা শওকত কামাল, চন্দনাইশ পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার মো. মেজবা উদ্দিন নিজামীসহ অন্যরা।
এ সময় মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনসাধারণ বিএনপি নেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগরের এই উদ্যোগ ও উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণকালে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন