চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের পক্ষে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সহায়ক গাইড বই বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া বুলার তালুক এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে তাঁর রাজনৈতিক সচিব মোহাম্মদ আকতার উদ্দীন এ বই বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চন্দনাইশ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মহিউদ্দিন, যুবদল নেতা এয়াকুব নবী সুমন, যুবদল নেতা শওকত কামালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় রাজনৈতিক সচিব মোহাম্মদ আকতার উদ্দীন বলেন, মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ বিশ্বাস করেন শিক্ষাই উন্নয়নের মূল চাবিকাঠি। একটি বই একটি আলো ছড়ায়। সেই আলো ছড়িয়ে দিতেই অসহায় শিক্ষার্থীদের মাঝে এই গাইড বই বিতরণের উদ্যোগ।

তিনি আরও বলেন, এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী চন্দনাইশ-সাতকানিয়ার কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে পড়ালেখা থেকে ঝরে না পড়ে। পর্যায়ক্রমে প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে অসহায় মেধাবী শিক্ষার্থীদের তালিকা করে শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া হবে। মাননীয় এমপি মহোদয় শুধু উন্নয়নের নেতা নন, তিনি মানবতার নেতা। শিক্ষা, স্বাস্থ্য ও অসহায় মানুষের পাশে থাকাই তার রাজনীতির মূল দর্শন।"

এ ধরনের মানবিক উদ্যোগে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীর অভিভাবকের হাতে গাইড বই তুলে দেন অতিথিবৃন্দ।

ছবির ক্যাপশনঃ চট্টগ্রাম-১৪ আসনের এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের পক্ষে অসহায় শিক্ষার্থীর অভিভাবকের মাঝে গাইড বই বিতরণ করছেন তাঁর রাজনৈতিক সচিব মোহাম্মদ আকতার উদ্দীন ও অতিথিবৃন্দ।