ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সরকারের ছয় মাসে তিন বড় ঝুঁকি, সামনে বাড়ছে শঙ্কা Logo শিক্ষানবিশে নতুন সুযোগ, আয় ও দক্ষতা বাড়বে ৬ মাসেই Logo আইফোনে হোয়াটসঅ্যাপের নতুন সুবিধা, চ্যাট হবে আরও আকর্ষণীয় Logo প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ, কত টাকা পাবেন শিক্ষার্থীরা? Logo শজিমেকে রোগীর মৃত্যু ঘিরে স্বজন-চিকিৎসকদের সংঘর্ষ, আহত ১২ Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে চন্দনাইশ ও দোহাজারী ছাত্রদলের অংশগ্রহণ Logo চট্টগ্রাম বন্দরে লেক্সাস-বিএমডব্লিউর যন্ত্রাংশ আটক Logo চেলসি ছেড়ে সিটিতে এনজো, ভাঙল ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড Logo তেল নিয়ে নতুন শঙ্কা, ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতে বাড়ল দাম Logo চার দেশে যৌথ উদ্যোগ, মালয়েশিয়ার শ্রমবাজারে দক্ষ কর্মীর প্রস্তুতি

চেলসি ছেড়ে সিটিতে এনজো, ভাঙল ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৪৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৫

১২৫ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে এনজো ফার্নান্দেজ।

দলবদলের শেষ মুহূর্তে বড় চমক দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। চেলসি থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে তারা। এই অঙ্কে নিজেদের ট্রান্সফার রেকর্ড দ্বিতীয়বার ভাঙার পাশাপাশি ব্রিটিশ ফুটবলের সর্বোচ্চ ট্রান্সফার ফিও স্পর্শ করেছে সিটি।

দলবদলের সময়সীমা শেষ হওয়ার মাত্র ৩০ মিনিট আগে এনজোকে দলে নেওয়ার ঘোষণা দেয় ম্যানচেস্টার সিটি। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য ক্লাবটি খরচ করেছে ২ হাজার ৭১ কোটি টাকার বেশি।

চেলসিকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই আসে সিটির আনুষ্ঠানিক ঘোষণা। পাঁচ বছরের চুক্তিতে ইতিহাদ স্টেডিয়ামে পা রাখলেন আর্জেন্টাইন তারকা।

সিটিতে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এনজো। তিনি বলেন, ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার সিটিতে খেলতে পারা তার জন্য বিশেষ আনন্দের। এমন একটি ক্লাবের অংশ হতে পেরে তিনি খুশি।

এনজোকে দলে নিতে ১২৫ মিলিয়ন পাউন্ড খরচ করে নিজেদের ট্রান্সফার রেকর্ড দ্বিতীয়বারের মতো ভাঙল সিটি। এর আগে জুলাইয়ে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে ১১৬ মিলিয়ন পাউন্ডে দলে এনে নিজেদের সর্বোচ্চ খরচের রেকর্ড গড়েছিল ক্লাবটি।

এনজোর ট্রান্সফার ফি ব্রিটিশ ফুটবলের রেকর্ডও স্পর্শ করেছে। গত বছর নিউক্যাসল ইউনাইটেড থেকে সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাককে ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে নিয়ে এই রেকর্ড গড়েছিল লিভারপুল।

এদিকে এনজোকে দলে ভেড়ানোর পর গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার সিটির মোট খরচ প্রায় ৪৫০ মিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। ফলে নতুন মৌসুমের আগে দলকে আরও শক্তিশালী করতে বড় অঙ্কের বিনিয়োগ করেছে সিটিজেনরা।

জনপ্রিয় সংবাদ

সরকারের ছয় মাসে তিন বড় ঝুঁকি, সামনে বাড়ছে শঙ্কা

চেলসি ছেড়ে সিটিতে এনজো, ভাঙল ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড

Update Time : ১০:৪৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

দলবদলের শেষ মুহূর্তে বড় চমক দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। চেলসি থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে তারা। এই অঙ্কে নিজেদের ট্রান্সফার রেকর্ড দ্বিতীয়বার ভাঙার পাশাপাশি ব্রিটিশ ফুটবলের সর্বোচ্চ ট্রান্সফার ফিও স্পর্শ করেছে সিটি।

দলবদলের সময়সীমা শেষ হওয়ার মাত্র ৩০ মিনিট আগে এনজোকে দলে নেওয়ার ঘোষণা দেয় ম্যানচেস্টার সিটি। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য ক্লাবটি খরচ করেছে ২ হাজার ৭১ কোটি টাকার বেশি।

আরও পড়ুন  সিটিকে ৩-০ গোলে উড়িয়ে মৌসুমের প্রথম ট্রফি আর্সেনালের

চেলসিকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই আসে সিটির আনুষ্ঠানিক ঘোষণা। পাঁচ বছরের চুক্তিতে ইতিহাদ স্টেডিয়ামে পা রাখলেন আর্জেন্টাইন তারকা।

সিটিতে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এনজো। তিনি বলেন, ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার সিটিতে খেলতে পারা তার জন্য বিশেষ আনন্দের। এমন একটি ক্লাবের অংশ হতে পেরে তিনি খুশি।

আরও পড়ুন  আর্জেন্টাইন গোলরক্ষককে দলে ভেড়াতে চাচ্ছে ম্যানসিটি

এনজোকে দলে নিতে ১২৫ মিলিয়ন পাউন্ড খরচ করে নিজেদের ট্রান্সফার রেকর্ড দ্বিতীয়বারের মতো ভাঙল সিটি। এর আগে জুলাইয়ে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে ১১৬ মিলিয়ন পাউন্ডে দলে এনে নিজেদের সর্বোচ্চ খরচের রেকর্ড গড়েছিল ক্লাবটি।

এনজোর ট্রান্সফার ফি ব্রিটিশ ফুটবলের রেকর্ডও স্পর্শ করেছে। গত বছর নিউক্যাসল ইউনাইটেড থেকে সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাককে ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে নিয়ে এই রেকর্ড গড়েছিল লিভারপুল।

আরও পড়ুন  ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়—কী বললেন স্কালোনি