ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আইপিএল ২০২৭ মিনি-নিলাম ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৬:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১০

তিন বছর পর ভারতের মাটিতে ফিরছে আইপিএল নিলাম। ছবি: সংগৃহীত

টানা তিন বছর বিদেশে আয়োজনের পর আবারও ভারতের মাটিতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৭ মৌসুমের মিনি-নিলাম ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনো নির্দিষ্ট তারিখ ও শহরের নাম ঘোষণা করা হয়নি।

২০২৩ মৌসুমের নিলাম হয়েছিল কোচিতে। এরপর ২০২৪ সালে দুবাই, ২০২৫ সালে জেদ্দা এবং ২০২৬ সালে আবুধাবিতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়। এবার বিদেশের পর্ব শেষ করে আবার ভারতের কোনো শহরে আয়োজনের পরিকল্পনা করেছে বিসিসিআই। ফলে আইপিএল ২০২৭ নিলাম নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

বিদেশে নিলাম আয়োজনের সময় ফ্র্যাঞ্চাইজিগুলোর বড় প্রতিনিধি দল নিয়ে যাতায়াত, থাকা এবং অন্যান্য ব্যবস্থাপনায় বাড়তি জটিলতা তৈরি হচ্ছিল বলে জানা গেছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, দলগুলোর পক্ষ থেকে এসব বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়েছিল। সেই বিষয়গুলো বিবেচনায় নিয়েই ভারতের মাটিতে মিনি-নিলাম আয়োজনের সিদ্ধান্ত এসেছে।

তবে ভারতে নিলাম আয়োজনের সিদ্ধান্ত হলেও ভেন্যু বাছাই সহজ হচ্ছে না। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশটিতে বিয়ের মৌসুম থাকায় পাঁচ তারকা হোটেলে পর্যাপ্ত কক্ষ পাওয়া চ্যালেঞ্জ হতে পারে। ফ্র্যাঞ্চাইজি ও তাদের প্রতিনিধিদের থাকার ব্যবস্থা নিশ্চিত করেই শহর ও ভেন্যু চূড়ান্ত করবে বিসিসিআই।

নিলামের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে ক্রিকবাজ জানিয়েছে, আইপিএল ২০২৭ মিনি-নিলাম সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হতে পারে। একই বৈঠকে আলোচনায় আসে বহুল আলোচিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মও। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী মাসে আবার গভর্নিং কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

এদিকে, ২০২৮ সালের আইপিএলের মেগা নিলাম আবারও ভারতের বাইরে আয়োজনের সম্ভাবনার কথাও প্রতিবেদনে এসেছে। অর্থাৎ ২০২৭ সালের মিনি-নিলাম দেশে ফিরলেও ভবিষ্যতের বড় নিলামের ভেন্যু নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত নয় বিসিসিআই।

জনপ্রিয় সংবাদ

২০০ কোটির সিনেমার সাফল্যে আলোচনায় মামিথা বাইজু

আইপিএল ২০২৭ মিনি-নিলাম ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই

Update Time : ০৬:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

টানা তিন বছর বিদেশে আয়োজনের পর আবারও ভারতের মাটিতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৭ মৌসুমের মিনি-নিলাম ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনো নির্দিষ্ট তারিখ ও শহরের নাম ঘোষণা করা হয়নি।

২০২৩ মৌসুমের নিলাম হয়েছিল কোচিতে। এরপর ২০২৪ সালে দুবাই, ২০২৫ সালে জেদ্দা এবং ২০২৬ সালে আবুধাবিতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়। এবার বিদেশের পর্ব শেষ করে আবার ভারতের কোনো শহরে আয়োজনের পরিকল্পনা করেছে বিসিসিআই। ফলে আইপিএল ২০২৭ নিলাম নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন  রোনালদোর ২ রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি, ২০ বছর পরও ব্যালন ডি’অরের তালিকায়

বিদেশে নিলাম আয়োজনের সময় ফ্র্যাঞ্চাইজিগুলোর বড় প্রতিনিধি দল নিয়ে যাতায়াত, থাকা এবং অন্যান্য ব্যবস্থাপনায় বাড়তি জটিলতা তৈরি হচ্ছিল বলে জানা গেছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, দলগুলোর পক্ষ থেকে এসব বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়েছিল। সেই বিষয়গুলো বিবেচনায় নিয়েই ভারতের মাটিতে মিনি-নিলাম আয়োজনের সিদ্ধান্ত এসেছে।

তবে ভারতে নিলাম আয়োজনের সিদ্ধান্ত হলেও ভেন্যু বাছাই সহজ হচ্ছে না। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশটিতে বিয়ের মৌসুম থাকায় পাঁচ তারকা হোটেলে পর্যাপ্ত কক্ষ পাওয়া চ্যালেঞ্জ হতে পারে। ফ্র্যাঞ্চাইজি ও তাদের প্রতিনিধিদের থাকার ব্যবস্থা নিশ্চিত করেই শহর ও ভেন্যু চূড়ান্ত করবে বিসিসিআই।

আরও পড়ুন  কৌশলে পরিবর্তন, অনুশীলন শেষে মায়ামির পথে আর্জেন্টিনা

নিলামের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে ক্রিকবাজ জানিয়েছে, আইপিএল ২০২৭ মিনি-নিলাম সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হতে পারে। একই বৈঠকে আলোচনায় আসে বহুল আলোচিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মও। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী মাসে আবার গভর্নিং কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

এদিকে, ২০২৮ সালের আইপিএলের মেগা নিলাম আবারও ভারতের বাইরে আয়োজনের সম্ভাবনার কথাও প্রতিবেদনে এসেছে। অর্থাৎ ২০২৭ সালের মিনি-নিলাম দেশে ফিরলেও ভবিষ্যতের বড় নিলামের ভেন্যু নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত নয় বিসিসিআই।

আরও পড়ুন  পাকিস্তান ১১০ রানে অলআউট, রবিনসনের তাণ্ডব