ময়মনসিংহ বিভাগ

সারাদেশ

কেন্দুয়ায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এমপির কঠোর বার্তা

নেত্রকোনার কেন্দুয়ায় চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এমপির হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে শ্রমিক দিবসের এক সমাবেশে। শুক্রবার দুপুরে বর্ণাঢ্য র‍্যালি শেষে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। তিনি শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানান। সমাবেশে তিনি বলেন, দেশের অর্থনীতিতে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে উৎপাদন ও উন্নয়ন সম্ভব হচ্ছে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

পূর্বধলায় বাস চাপায় সিএনজি দুর্ঘটনায় দুই যাত্রীর মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় বাস চাপায় সিএনজি দুর্ঘটনায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল প্রায় ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন যাত্রী, যাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে চলছিল এবং বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয় এবং আশপাশে