বিনোদন

তাওসিফ মাহবুবের জন্মদিনে স্পর্শিয়ার আবেগঘন শুভেচ্ছা, ফিরে দেখা ১৭ বছরের বন্ধন

৫টি ছবি

২০০৯ সাল থেকে, কৈশোর থেকে আজকের আমরা হয়ে ওঠা পর্যন্ত, নানাভাবে তুমি আমাকে অনুপ্রাণিত করেছ। নিজের জন্য যতটা গর্ব অনুভব করি, তোমার জন্যও ততটাই। শুধু পেশাগত সাফল্যের জন্য নয়, নিজ নিজ জীবনে জেতা ব্যক্তিগত লড়াইয়ের জন্যও। সবকিছুর পরেও আমাদের মধ্যকার শ্রদ্ধা ও বন্ধন কখনো ম্লান হয়নি। প্রার্থনা করি, কখনো যেন না হয়। ঈশ্বর তোমাকে তোমার প্রাপ্য সবকিছু দিন। শুভ জন্মদিন, তাওসিফ মাহবুব।

  1. ১ / ৫
    ছবি: স্পর্শিয়ার ফেসবুক পোস্ট

    বহু বছর আগের এক ছবিতে পাশাপাশি দুজন। কৈশোরের সেই দিনগুলোর স্মৃতি ফিরিয়ে এনেছে এই ছবি।

  2. ২ / ৫
    ছবি: স্পর্শিয়ার ফেসবুক পোস্ট

    শুরুর দিনের আরেকটি ক্লোজ-আপ। দীর্ঘ পথচলার সাক্ষী এই পুরনো ছবিগুলো।

  3. ৩ / ৫
    ছবি: স্পর্শিয়ার ফেসবুক পোস্ট

    সবুজ বনের মাঝে হাসিখুশি মুহূর্ত। পোস্টে জায়গা পাওয়া অতীতের স্মৃতিঘেরা একটি ছবি।

  4. ৪ / ৫
    ছবি: স্পর্শিয়ার ফেসবুক পোস্ট

    মেরুন ব্লেজার-স্কার্ট সেটে স্পর্শিয়া, কালো অলংকৃত ব্লেজারে তাওসিফ মাহবুব। জন্মদিনের পোস্টে শেয়ার করা সাম্প্রতিক ফটোশুটের একটি ছবি।

  5. ৫ / ৫
    ছবি: স্পর্শিয়ার ফেসবুক পোস্ট

    বন্ধুত্ব আর আস্থার রসায়ন: একে অপরের দিকে তাকিয়ে দুজন। একই ফটোশুটের আরেকটি মুহূর্ত।