কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : মো: আব্দুল মোমিন
শাহাদাতের সিঁড়ি বেয়েই এদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন; ইসলামী আন্দোলনের পথে শহীদ মাওঃ মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দের রক্ত আর কর্মীদের ত্যাগ-কুরবানীই আমাদের চলার প্রেরণা। তাদের ত্যাগ-কুরবানী আর শীর্ষ নেতৃবৃন্দের শাহাদতের সিঁড়ি বেয়েই এদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ।
আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলার রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন। সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ও স্থানীয় একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম। জেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম,মাওঃ আব্দুস্ ছালাম,জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম, মাওঃ নাসির উদ্দীন,সিরাজগঞ্জ শহর আমীর মাওঃ আব্দুল লতিফ,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল,উল্লাপাড়া আমীর মাওঃ শাহজাহান আলী, এনায়েতপুর থানা আমীর ডাঃ মাওঃ সেলিম রেজা ও বেলকুচি উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার প্রমূখ।

এ সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য সিরাজগঞ্জ জেলা ইমারতের নির্বাচন অনুষ্ঠিত হয়।রুকন সম্মেলনে প্রায় দুই হাজার পুরুষ ও মহিলা গোপন ব্যালটে আগামী দুই বছরের জন্য জেলা আমীর নির্বাচনের জন্য তাদের ভোটাধীকার প্রয়োগ করে স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলেন। নির্বাচন কমিশনের হিসেবে সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন।নির্বাচনের ফলাফল পরবর্তীতে কেন্দ্র থেকে একযোগে ঘোষণা করা হবে বলে সম্মেলনের পক্ষ থেকে জানানো হয়।
রুকন সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল (এমপি) উপস্থিত সকল রুকন ভাই ও বোনদেরকে
সম্মেলনে উপস্থিত হয়ে সাংবিধানিক অধিকার সুস্থভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। সেইসাথে,রুকন ভাই ও বোনদেরকে শপথের আলোকে বেশী বেশী কুরআন হাদিস অধ্যয়নের মাধ্যমে আখেরাত মুখী তাকওয়াপূর্ণ জীবন গড়ে তোলার উদাত্ত আহবান জানান।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন