চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশে আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের ৮ সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বরকল ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় সিএনজি চুরির প্রস্তুতিকালে রাতে স্থানীয় জনতা ২ জনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে কমিউনিটি পুলিশের সহায়তায় সারারাত অভিযান চালিয়ে চর বরমা গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে আরও ৬ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আব্দুল রহমান (৩০), কাজী নজরুল (২৬), মো. নয়ন (৪৫), মো. শরিফ (২৬), মো. তারেক (২৮), মো. নাছির (৩৪), মো. সৈয়দ (৩৫) ও নজরুল (২৬)। তাদের বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মো. আলমগীর জানান, তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন