কুমিল্লা প্রতিনিধিঃ আবুল কালাম

কুমিল্লা প্রতিনিধিঃ আবুল কালাম

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মো. হোসেন (৫৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।