রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাতে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, উত্তরখান এলাকার তুরাগ নদীতে তাহসিফ সৌরির মরদেহ পাওয়া যায়। পরে নৌ-পুলিশ সেটি উদ্ধার করে।
তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো তথ্য পাওয়া গেলে তা জানা যাবে তদন্তের মাধ্যমে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন