ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মন ও শরীরের যত্নে প্রতিদিন ২০ মিনিট সময় দিন প্রকৃতিকে Logo কচু খেলে গলা ধরে কেন জানুন পুষ্টিগুণ ও সতর্কতার কারণ Logo অপ্রয়োজনীয় ভেবে ফেলে দিচ্ছেন রূপচর্চায় কাজে লাগা এই উপাদানগুলো Logo দামি স্কিনকেয়ার ছাড়াই সুন্দর ত্বক আর ঝলমলে চুলের সহজ উপায় Logo ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ , সদস্য সচিব মোর্শেদুর রহমান আনিস Logo ওজন নিয়ন্ত্রণে স্ন্যাকস খাওয়ার সেরা সময় জানুন Logo চকরিয়া থানায় চাঞ্চল্যকর ডাকাতি সহ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার, এলজি বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার Logo চন্দনাইশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার Logo সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি Logo আশা ভোঁসলেকে নিয়ে চমক, একসঙ্গে আমির-শাহরুখ-সালমান

ইয়েমেনে ভয়াবহ হুতি হামলা, নিহত ১৪ সরকারি সেনা

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উপস্থিতি। ছবি: সংগৃহীত

ইয়েমেনের বন্দরনগরী হোদেইদাহর দক্ষিণাঞ্চলে ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ সরকারি সেনা নিহত হয়েছেন। শনিবার ভোরে হাইস এলাকায় শুরু হওয়া এ সংঘর্ষ কয়েক ঘণ্টা ধরে চলে। ইয়েমেন সরকারের এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সামরিক কর্মকর্তা জানান, সরকারি বাহিনী হুতিদের আকস্মিক হামলা প্রতিহত করতে পাল্টা অভিযান চালায়। সংঘর্ষে সরকারি বাহিনীর ১৪ সদস্য নিহত হন। একই সঙ্গে হুতি বিদ্রোহীদেরও বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে দাবি করা হলেও তাদের নিহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

২০১৫ সাল থেকে ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। প্রায় এক দশকের এ সংঘাতে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে এবং দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

বর্তমানে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা, হোদেইদাহ বন্দরসহ উত্তর ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণাঞ্চলের বেশির ভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বড় ধরনের সংঘর্ষ তুলনামূলকভাবে কমে এসেছিল। তবে সাম্প্রতিক সময়ে আবারও উত্তেজনা বাড়ছে। গত শুক্রবার হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দেয়। তাদের অভিযোগ, সৌদি আরব একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এই ঘটনার পর নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মন ও শরীরের যত্নে প্রতিদিন ২০ মিনিট সময় দিন প্রকৃতিকে

ইয়েমেনে ভয়াবহ হুতি হামলা, নিহত ১৪ সরকারি সেনা

Update Time : ০৬:৩৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬