ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টারের উদ্বোধন Logo উড়ন্ত বিমানে হঠাৎ দরজা খুলে ঝাঁপ দিলেন আর্জেন্টাইন পাইলট Logo ৫১ বছরে কনকর্ড: বাংলাদেশের অবকাঠামো ও আধুনিকায়নের গৌরবময় পথচলা Logo বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী Logo তত্ত্বাবধায়ক-গণভোট ফেরানোর রায় বহাল, বাকি সুরাহা সংসদে Logo প্রিয় দল হারলে মন খারাপ? জেনে নিন করণীয় Logo ফরিদপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগ, ভোগান্তিতে শতাধিক পরিবার Logo পার্বতীপুরে ইউএনওর বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন Logo কেন্দুয়ায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল Logo ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে না ইতালি, জানালেন মেলোনি

কেন্দুয়ায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল। ছবি: সংগৃহীত

কেন্দুয়ায় ছাত্রদল নতুন উপজেলা ও পৌর কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নেত্রকোনার কেন্দুয়া পৌরসদরের প্রধান প্রধান সড়কে উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। নতুন নেতৃত্বকে অভিনন্দন জানাতে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন। স্লোগান, ব্যানার ও ফুলেল শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন নবগঠিত কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলি, সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন, পৌর ছাত্রদলের সভাপতি মো. জাকারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। এ সময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নতুন নেতৃত্বকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মিছিলটি পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, ছাত্রদল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত হবে এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

সমাবেশে ছাত্রনেতারা আরও বলেন, রাজপথের আন্দোলন-সংগ্রামে ছাত্রদল একটি পরীক্ষিত সংগঠন। নতুন নেতৃত্ব সংগঠনের ঐতিহ্য ধরে রেখে শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করবে। একই সঙ্গে অতীতে বিভিন্ন আন্দোলনে ভূমিকা রাখা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

নেতাকর্মীদের বক্তব্যে সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। তারা বলেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান।

উল্লেখ্য, গত ৫ জুলাই নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের স্বাক্ষরে পৃথকভাবে কেন্দুয়া উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। সেই কমিটি ঘোষণার পর প্রথমবারের মতো প্রকাশ্যে আনন্দ মিছিল ও শুভেচ্ছা কর্মসূচি পালন করলেন সংগঠনের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টারের উদ্বোধন

কেন্দুয়ায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

Update Time : ১০:২৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

কেন্দুয়ায় ছাত্রদল নতুন উপজেলা ও পৌর কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নেত্রকোনার কেন্দুয়া পৌরসদরের প্রধান প্রধান সড়কে উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। নতুন নেতৃত্বকে অভিনন্দন জানাতে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন। স্লোগান, ব্যানার ও ফুলেল শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন নবগঠিত কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলি, সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন, পৌর ছাত্রদলের সভাপতি মো. জাকারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। এ সময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নতুন নেতৃত্বকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন আজ

মিছিলটি পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, ছাত্রদল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত হবে এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

সমাবেশে ছাত্রনেতারা আরও বলেন, রাজপথের আন্দোলন-সংগ্রামে ছাত্রদল একটি পরীক্ষিত সংগঠন। নতুন নেতৃত্ব সংগঠনের ঐতিহ্য ধরে রেখে শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করবে। একই সঙ্গে অতীতে বিভিন্ন আন্দোলনে ভূমিকা রাখা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন  কোরআনের আয়াত ব্যাখ্যা বিতর্ক: সংসদে তীব্র আলোচনায় চাঞ্চল্য

নেতাকর্মীদের বক্তব্যে সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। তারা বলেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান।

উল্লেখ্য, গত ৫ জুলাই নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের স্বাক্ষরে পৃথকভাবে কেন্দুয়া উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। সেই কমিটি ঘোষণার পর প্রথমবারের মতো প্রকাশ্যে আনন্দ মিছিল ও শুভেচ্ছা কর্মসূচি পালন করলেন সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন  পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান লিমা