ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দাপুটে জয়: স্পেনের শেষ ষোলো নিশ্চিত, হারল অস্ট্রিয়া Logo অফিস পলিটিক্স মোকাবেলার সহজ উপায় Logo কার্যকর উপায়: অফিসের কাজ দ্রুত করার সহজ কৌশল Logo ড্রিম ক্যাচার বানানোর ঘরোয়া পদ্ধতি Logo সহজ রেসিপি: চিকেন এন্ড ব্রেড টোস্ট তৈরির ঘরোয়া উপায় Logo বিশেষ আলোচনা: ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় Logo পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া ম্যাচে কাকে এগিয়ে রাখছে সুপার কম্পিউটার? Logo গুরুত্বপূর্ণ উদ্যোগ: প্রতিবন্ধীদের ওয়ান-স্টপ সার্ভিস চালু করবে সরকার Logo জরুরি নির্দেশনা: বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসাসেবায় স্বাস্থ্য অধিদপ্তরের ৫ নির্দেশনা Logo দারুণ অফার: বিশ্বকাপে লাল কার্ডে ফ্রি পিৎজা পেলেন যুক্তরাষ্ট্রের সমর্থকরা

গুরুত্বপূর্ণ উদ্যোগ: প্রতিবন্ধীদের ওয়ান-স্টপ সার্ভিস চালু করবে সরকার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৫২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৫০৫

প্রতিবন্ধীদের জন্য সমন্বিত সেবা চালুর উদ্যোগ। ছবি: সংগৃহীত

প্রতিবন্ধীদের ওয়ান-স্টপ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং আইনি সহায়তাসহ প্রয়োজনীয় সব সেবা ধাপে ধাপে এক ছাতার নিচে আনার পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি সমন্বিত সেবা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্তত ১০টি জেলা বা উপজেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সরকারের এই উদ্যোগে শুধু চিকিৎসাসেবা নয়, শিক্ষা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগও অন্তর্ভুক্ত থাকবে। প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা আরও বাড়ানো হবে। পাশাপাশি তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের ব্যবস্থাও করা হবে, যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।

এছাড়া অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে একই কমপ্লেক্সে একটি মাস্টার সার্ভিস সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। সেখানে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহীরা প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণ শেষে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবেও কাজ করার সুযোগ পাবেন। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথক লিগ্যাল এইড সেবা চালুর পরিকল্পনাও রয়েছে।

সরকার আরও জানায়, প্রাথমিক পর্যায়ের পাইলট প্রকল্পে এমন ব্যবস্থা থাকবে যাতে অভিভাবকরা সন্তানকে নিরাপদ পরিবেশে রেখে আয়মূলক কাজে অংশ নিতে পারেন। এ সময় শিশুদের চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট এবং শিক্ষকদের তত্ত্বাবধানে রাখা হবে। এতে পরিবারের ওপর মানসিক ও সামাজিক চাপও কমবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং তাদের দেশের উন্নয়নের অংশীদার হিসেবে গড়ে তোলা। এজন্য প্রতিটি মন্ত্রণালয় থেকে একজন করে ফোকাল পয়েন্ট মনোনয়নের আহ্বান জানানো হয়েছে, যাতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও কার্যকর হয় এবং প্রতিবন্ধীদের ওয়ান-স্টপ সার্ভিস দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয়।

জনপ্রিয় সংবাদ

দাপুটে জয়: স্পেনের শেষ ষোলো নিশ্চিত, হারল অস্ট্রিয়া

গুরুত্বপূর্ণ উদ্যোগ: প্রতিবন্ধীদের ওয়ান-স্টপ সার্ভিস চালু করবে সরকার

Update Time : ০১:৫২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

প্রতিবন্ধীদের ওয়ান-স্টপ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং আইনি সহায়তাসহ প্রয়োজনীয় সব সেবা ধাপে ধাপে এক ছাতার নিচে আনার পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি সমন্বিত সেবা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্তত ১০টি জেলা বা উপজেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন  বিরোধী দল শুধু ক্ষমতার ভাগের সংস্কারের কথা বলে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সরকারের এই উদ্যোগে শুধু চিকিৎসাসেবা নয়, শিক্ষা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগও অন্তর্ভুক্ত থাকবে। প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা আরও বাড়ানো হবে। পাশাপাশি তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের ব্যবস্থাও করা হবে, যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।

এছাড়া অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে একই কমপ্লেক্সে একটি মাস্টার সার্ভিস সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। সেখানে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহীরা প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণ শেষে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবেও কাজ করার সুযোগ পাবেন। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথক লিগ্যাল এইড সেবা চালুর পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন  নাসির-তামিমা মামলার রায় আজ

সরকার আরও জানায়, প্রাথমিক পর্যায়ের পাইলট প্রকল্পে এমন ব্যবস্থা থাকবে যাতে অভিভাবকরা সন্তানকে নিরাপদ পরিবেশে রেখে আয়মূলক কাজে অংশ নিতে পারেন। এ সময় শিশুদের চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট এবং শিক্ষকদের তত্ত্বাবধানে রাখা হবে। এতে পরিবারের ওপর মানসিক ও সামাজিক চাপও কমবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং তাদের দেশের উন্নয়নের অংশীদার হিসেবে গড়ে তোলা। এজন্য প্রতিটি মন্ত্রণালয় থেকে একজন করে ফোকাল পয়েন্ট মনোনয়নের আহ্বান জানানো হয়েছে, যাতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও কার্যকর হয় এবং প্রতিবন্ধীদের ওয়ান-স্টপ সার্ভিস দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয়।

আরও পড়ুন  আদ্‌-দ্বীন হাসপাতালের ভবন উপযুক্ত নয়: তদন্তে অবহেলার প্রমাণ, কঠোর ব্যবস্থার ঘোষণা