চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট (এএসপিআই) কর্তৃক আয়োজিত কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে এ উপলক্ষ্যে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের সাংগঠনিক কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মৃদুল কান্তি দেবনাথ।
এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মিঠু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়।
খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল বশর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাফর আহমদ, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, অধ্যক্ষ নুরুল কবির চৌধুরী, অধ্যক্ষ নোমান শফি, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর আনিসুর রহমান প্রমুখ সহ চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট হলো একটি শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান। স্মার্ট, স্বনির্ভর তথা প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানে এই প্রতিষ্ঠানের ভূমিকা অগ্রনী। এদেশের মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে নিজেদেরকে এবং জাতিকে স্ব-নির্ভরশীল করার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান ২০২১ সাল থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি এবং ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে আসছে।
বক্তারা আরও বলেন, শিল্প ও প্রযুক্তি খাতে দক্ষ, কর্মমুখী এবং ব্যবহারিক জ্ঞান সম্পন্ন ডিপ্লোমাধারী প্রকৌশলী তৈরি করা প্রতিষ্ঠানের লক্ষ্য।



























