ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ধূমপান ও রান্নার ধোঁয়ায় নীরবে ক্ষতিগ্রস্ত ফুসফুস Logo ই-পেমেন্ট ক্রেডিটে ১০ হাজার টাকা পর্যন্ত সুবিধা Logo ভিসাবিহীন বাংলাদেশিদের দেশে ফেরার বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন Logo সবুজবাগে কাতার প্রবাসী যুবক হত্যা, বান্ধবীর বাসায় কী ঘটেছিল Logo সন্তানকে সম্পত্তি দান করলেও থাকবে বাবা-মায়ের ভোগাধিকার Logo চন্দনাইশে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২য় বর্ষপূতি উপলক্ষ্যে দোয়া মাহফিল এবং আলোচনা সভা Logo পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্পের দুই দূত Logo জসীম উদ্দীন আহমেদ এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য Logo হজের নিবন্ধন করবেন যেভাবে Logo প্রায় ৮ হাজার কোটি টাকা ফেরত চেয়ে দেড় লাখ আমানতকারীর আবেদন

চন্দনাইশ সমিতি-কক্সবাজারের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসীন কবীর ইন্তেকাল করেছেন

ছবির ক্যাপশনঃ মুহাম্মদ মহসীন কবীর।

চন্দনাইশ সমিতি-কক্সবাজারের সাধারণ সম্পাদক, গাউছিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সদস্য এবং কক্সবাজার সদরস্থ স্বনামধন্য “স্বাদ মিষ্টির দোকান”-এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ মহসীন কবীর (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান, ভাই-বোন, আত্মীয়-স্বজন, অসংখ্য শুভানুধ্যায়ী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মুহাম্মদ মহসীন কবীর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর ৬ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির মরহুম জালাল উদ্দিনের তৃতীয় পুত্র। দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজারে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। একজন সৎ, বিনয়ী ও মানবিক মানুষ হিসেবে তিনি সর্বমহলে পরিচিত ছিলেন। বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের কার্যক্রমে সহযোগিতা এবং সমাজসেবামূলক উদ্যোগে তার অবদান স্থানীয়দের কাছে প্রশংসিত ছিল।

চন্দনাইশ সমিতি-কক্সবাজারের সাধারণ সম্পাদক হিসেবে প্রবাসী চন্দনাইশবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই সঙ্গে গাউছিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সদস্য হিসেবে বিভিন্ন ধর্মীয় ও মানবকল্যাণমূলক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করতেন।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে কক্সবাজার ও চন্দনাইশসহ বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী, ব্যবসায়ী মহল এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ও তার বাসভবনে ভিড় করেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কক্সবাজারের তৈয়বীয়া সুন্নিয়া মাদ্রাসায় তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার জুমার নামাজের পর চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর তজুম্বুল আলী জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে মুহাম্মদ মহসীন কবীরের মৃত্যুতে গাউছিয়া কমিটি বাংলাদেশ, চন্দনাইশ সমিতি-কক্সবাজার, স্থানীয় ব্যবসায়ী সমাজ, বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা বলেন, মুহাম্মদ মহসীন কবীরের মৃত্যুতে সমাজ একজন সৎ, নিবেদিতপ্রাণ সমাজসেবক ও মানবিক ব্যবসায়ীকে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

জনপ্রিয় সংবাদ

ধূমপান ও রান্নার ধোঁয়ায় নীরবে ক্ষতিগ্রস্ত ফুসফুস

চন্দনাইশ সমিতি-কক্সবাজারের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসীন কবীর ইন্তেকাল করেছেন

Update Time : ১০:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চন্দনাইশ সমিতি-কক্সবাজারের সাধারণ সম্পাদক, গাউছিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সদস্য এবং কক্সবাজার সদরস্থ স্বনামধন্য “স্বাদ মিষ্টির দোকান”-এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ মহসীন কবীর (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান, ভাই-বোন, আত্মীয়-স্বজন, অসংখ্য শুভানুধ্যায়ী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মুহাম্মদ মহসীন কবীর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর ৬ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির মরহুম জালাল উদ্দিনের তৃতীয় পুত্র। দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজারে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। একজন সৎ, বিনয়ী ও মানবিক মানুষ হিসেবে তিনি সর্বমহলে পরিচিত ছিলেন। বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের কার্যক্রমে সহযোগিতা এবং সমাজসেবামূলক উদ্যোগে তার অবদান স্থানীয়দের কাছে প্রশংসিত ছিল।

আরও পড়ুন  বেগম খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রামের অধীনে বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

চন্দনাইশ সমিতি-কক্সবাজারের সাধারণ সম্পাদক হিসেবে প্রবাসী চন্দনাইশবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই সঙ্গে গাউছিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সদস্য হিসেবে বিভিন্ন ধর্মীয় ও মানবকল্যাণমূলক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করতেন।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে কক্সবাজার ও চন্দনাইশসহ বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী, ব্যবসায়ী মহল এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ও তার বাসভবনে ভিড় করেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুন  প্রশ্নপত্র ফাঁস রোধে ৫ বছরের কারাদণ্ড | নতুন আইন পাস

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কক্সবাজারের তৈয়বীয়া সুন্নিয়া মাদ্রাসায় তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার জুমার নামাজের পর চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর তজুম্বুল আলী জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে মুহাম্মদ মহসীন কবীরের মৃত্যুতে গাউছিয়া কমিটি বাংলাদেশ, চন্দনাইশ সমিতি-কক্সবাজার, স্থানীয় ব্যবসায়ী সমাজ, বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা বলেন, মুহাম্মদ মহসীন কবীরের মৃত্যুতে সমাজ একজন সৎ, নিবেদিতপ্রাণ সমাজসেবক ও মানবিক ব্যবসায়ীকে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

আরও পড়ুন  কাঞ্চননগরের পেয়ারা: চন্দনাইশের বিখ্যাত স্বাদের গল্প