ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিপিং খাতে বড় সুযোগ ,বাংলাদেশ ব্যাংক জাহাজ ইজারার ভাড়া পরিশোধ সহজ করল

জাহাজ ইজারার ভাড়া পরিশোধ সহজ করতে শিপিং কোম্পানিগুলোকে বৈদেশিক মুদ্রা পাঠানোর নতুন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

দেশের সামুদ্রিক খাতকে আরও শক্তিশালী করতে জাহাজ ইজারার ভাড়া পরিশোধের নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এয়ারক্রাফট ইজারার মতো একই পদ্ধতিতে জাহাজ ইজারার ভাড়া পরিশোধ করা যাবে। এর ফলে দেশীয় উদ্যোক্তারা সহজে জাহাজ ভাড়া নিয়ে পরিচালনা করতে পারবেন।

এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে স্থানীয়ভাবে নিবন্ধিত শিপিং কোম্পানির পক্ষ থেকে ইজারা নেওয়া জাহাজের ভাড়া বাবদ বৈদেশিক মুদ্রা পাঠানোর অনুমতি দিয়েছে। এর আগে এই সুবিধা মূলত এয়ারক্রাফট ইজারার ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য বাংলাদেশি মালিকানাধীন সমুদ্রগামী জাহাজের সংখ্যা বৃদ্ধি করা। পাশাপাশি দেশের শিপিং শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও কার্যকর করে তোলার লক্ষ্যও রয়েছে।

তবে এই সুবিধা পেতে কিছু শর্ত মানতে হবে। ইজারা নেওয়া জাহাজ পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি থাকতে হবে এবং কোম্পানিগুলোকে নিয়মিত বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া বৈদেশিক আয় নির্ধারিত নিয়ম অনুযায়ী দেশে আনতে হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, নতুন এই উদ্যোগ দেশীয় শিপিং কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা আয় বাড়বে, বিদেশি জাহাজের ওপর নির্ভরতা কমবে এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ইতিবাচক ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

শিপিং খাতে বড় সুযোগ ,বাংলাদেশ ব্যাংক জাহাজ ইজারার ভাড়া পরিশোধ সহজ করল

Update Time : ১১:৫২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দেশের সামুদ্রিক খাতকে আরও শক্তিশালী করতে জাহাজ ইজারার ভাড়া পরিশোধের নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এয়ারক্রাফট ইজারার মতো একই পদ্ধতিতে জাহাজ ইজারার ভাড়া পরিশোধ করা যাবে। এর ফলে দেশীয় উদ্যোক্তারা সহজে জাহাজ ভাড়া নিয়ে পরিচালনা করতে পারবেন।

এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে স্থানীয়ভাবে নিবন্ধিত শিপিং কোম্পানির পক্ষ থেকে ইজারা নেওয়া জাহাজের ভাড়া বাবদ বৈদেশিক মুদ্রা পাঠানোর অনুমতি দিয়েছে। এর আগে এই সুবিধা মূলত এয়ারক্রাফট ইজারার ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল।

আরও পড়ুন  রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার, জানাল বাংলাদেশ ব্যাংক

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য বাংলাদেশি মালিকানাধীন সমুদ্রগামী জাহাজের সংখ্যা বৃদ্ধি করা। পাশাপাশি দেশের শিপিং শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও কার্যকর করে তোলার লক্ষ্যও রয়েছে।

তবে এই সুবিধা পেতে কিছু শর্ত মানতে হবে। ইজারা নেওয়া জাহাজ পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি থাকতে হবে এবং কোম্পানিগুলোকে নিয়মিত বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া বৈদেশিক আয় নির্ধারিত নিয়ম অনুযায়ী দেশে আনতে হবে।

আরও পড়ুন  ইরানের হামলায় কুয়েতে আগুন: ১০ হাজার মানুষ পানিসংকটে | সর্বশেষ আপডেট