ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিশ্বকাপ ফাইনাল বিশ্রাম সুবিধা: আর্জেন্টিনা কি ইতিহাসের চাপে? Logo বিশ্বকাপের হাফটাইমে তারকাখচিত জমজমাট আয়োজন Logo সৌদি ইস্যুতে ইরানকে কড়া বার্তা দিল পাকিস্তান Logo সয়াবিন নয়, সরিষার তেল কি সত্যিই স্বাস্থ্যকর? জানুন সত্য Logo বায়ু ও শব্দদূষণ কমাতে নতুন নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী Logo প্রেমের টানে চীনা নাগরিক ব্রাহ্মণবাড়িয়ায়, ধর্মান্তরিত হয়ে করলেন বিয়ে Logo এমিলিয়ানো মার্তিনেজ: অবিশ্বাস্য ত্যাগে খেলছেন বিশ্বকাপ ফাইনাল Logo ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ গৃহবধূ, ৩০ ঘণ্টা পর মিলল মরদেহ Logo চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত, আহত ১ Logo কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, জাল টাকাসহ গ্রেপ্তার ৩

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার চূর্ণ, প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর

দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি: সংগৃহীত

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রাণ হারিয়েছেন এক তরুণ ব্যবসায়ী। শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

নিহত ব্যক্তি মীর সাইফুল ইসলাম সাদ (২৪)। তিনি সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার বাসিন্দা এবং স্থানীয়ভাবে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক মো. তানিম আহম্মেদও আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সাইফুল ও চালক সরাইলের দিকে যাচ্ছিলেন। পথে মুকুন্দপুর এলাকার একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি রেললাইনের ওপর আটকে পড়ে।

ঠিক সেই সময় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দুইজন গুরুতর আহত হন।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সাইফুল ইসলাম সাদকে মৃত ঘোষণা করেন। আহত চালক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনাল বিশ্রাম সুবিধা: আর্জেন্টিনা কি ইতিহাসের চাপে?

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার চূর্ণ, প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর

Update Time : ১১:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রাণ হারিয়েছেন এক তরুণ ব্যবসায়ী। শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

নিহত ব্যক্তি মীর সাইফুল ইসলাম সাদ (২৪)। তিনি সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার বাসিন্দা এবং স্থানীয়ভাবে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক মো. তানিম আহম্মেদও আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন  পর্যটন খাতে বিশেষ অবদান, শাখাওয়াত হোসেন পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সাইফুল ও চালক সরাইলের দিকে যাচ্ছিলেন। পথে মুকুন্দপুর এলাকার একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি রেললাইনের ওপর আটকে পড়ে।

ঠিক সেই সময় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দুইজন গুরুতর আহত হন।

আরও পড়ুন  চন্দনাইশের গাছবাড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য চার আয়োজন সম্পন্ন