ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, দুই দিনেই প্রাণ গেল ১০ জনের Logo বেতন বাড়ল দ্বিগুণেরও বেশি: নবম পে-স্কেলে কোন গ্রেডে কত পাবেন, দেখুন পূর্ণ তালিকা Logo ধূমপান ও রান্নার ধোঁয়ায় নীরবে ক্ষতিগ্রস্ত ফুসফুস Logo ই-পেমেন্ট ক্রেডিটে ১০ হাজার টাকা পর্যন্ত সুবিধা Logo ভিসাবিহীন বাংলাদেশিদের দেশে ফেরার বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন Logo সবুজবাগে কাতার প্রবাসী যুবক হত্যা, বান্ধবীর বাসায় কী ঘটেছিল Logo সন্তানকে সম্পত্তি দান করলেও থাকবে বাবা-মায়ের ভোগাধিকার Logo চন্দনাইশে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২য় বর্ষপূতি উপলক্ষ্যে দোয়া মাহফিল এবং আলোচনা সভা Logo পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্পের দুই দূত Logo জসীম উদ্দীন আহমেদ এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির একাধিক এলাকায় ইন্টারনেট বন্ধ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৫৫৩

বিক্ষোভের জেরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে সাধারণ মানুষ, চাকরিজীবী ও ব্যবসায়ীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন।

সরকারের নির্দেশনায় যন্তর মন্তর ছাড়াও প্রায় দুই কিলোমিটার দূরের মান্ডি হাউস এলাকাতেও ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। শুরুতে বিকেল ৪টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকলেও পরে তা মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইন লেনদেন, বিশেষ করে ইউপিআই (UPI) সেবা ব্যাহত হয়েছে। ফলে ছোট ব্যবসায়ী ও ক্রেতাদের অনেকেই নগদ অর্থে লেনদেন করতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি ইন্টারনেটনির্ভর যোগাযোগের পাশাপাশি সাধারণ ফোন কলেও বিঘ্ন ঘটার অভিযোগ পাওয়া গেছে।

ভারতে গুজব ও সহিংসতা নিয়ন্ত্রণে মাঝে মধ্যেই নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধ করা হয়। তবে এবার এ সংক্রান্ত নির্দেশনা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। অথচ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ইন্টারনেট বন্ধের কারণ প্রকাশ করা বাধ্যতামূলক।

আগাম কোনো ঘোষণা ছাড়াই ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার ঘটনায় সরকারের সমালোচনা করেছে বিভিন্ন ডিজিটাল অধিকার সংগঠন। তাদের দাবি, এ ধরনের সিদ্ধান্তে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও জরুরি সেবায় নেতিবাচক প্রভাব পড়ে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, দুই দিনেই প্রাণ গেল ১০ জনের

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির একাধিক এলাকায় ইন্টারনেট বন্ধ

Update Time : ০৯:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে সাধারণ মানুষ, চাকরিজীবী ও ব্যবসায়ীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন।

সরকারের নির্দেশনায় যন্তর মন্তর ছাড়াও প্রায় দুই কিলোমিটার দূরের মান্ডি হাউস এলাকাতেও ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। শুরুতে বিকেল ৪টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকলেও পরে তা মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

আরও পড়ুন  রামমন্দিরে অর্থ কেলেঙ্কারি, মোদি-যোগী দ্বন্দ্বে নতুন প্রশ্ন

ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইন লেনদেন, বিশেষ করে ইউপিআই (UPI) সেবা ব্যাহত হয়েছে। ফলে ছোট ব্যবসায়ী ও ক্রেতাদের অনেকেই নগদ অর্থে লেনদেন করতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি ইন্টারনেটনির্ভর যোগাযোগের পাশাপাশি সাধারণ ফোন কলেও বিঘ্ন ঘটার অভিযোগ পাওয়া গেছে।

ভারতে গুজব ও সহিংসতা নিয়ন্ত্রণে মাঝে মধ্যেই নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধ করা হয়। তবে এবার এ সংক্রান্ত নির্দেশনা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। অথচ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ইন্টারনেট বন্ধের কারণ প্রকাশ করা বাধ্যতামূলক।

আরও পড়ুন  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ