ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যেকোনো সময় হামলার শঙ্কা! বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র Logo বড় সিদ্ধান্ত লিবিয়ার! ডলার ছেড়ে চীনা পেমেন্ট সিস্টেমে যোগ Logo ছাত্রদলের জুলাই আন্দোলন: শক্তিশালী বার্তায় রাকিবুল ইসলামের প্রতিশ্রুতি Logo বার্নিকাট হামলা মামলা: আদালতে আরও দুই সাক্ষীর জবানবন্দি Logo ৫ বছরে দ্বিগুণ হতে পারে সোনার দাম, জানাল ডয়চে ব্যাংক Logo চমকপ্রদ রূপগঞ্জ ইউপি প্রশাসক নিয়োগ: সদস্যদের সবাই বিএনপির নেতা Logo চলনবিলে চায়না দুয়ারি জালে পোনা মাছ নিধন: ভয়াবহ সংকটে জীববৈচিত্র্য Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্পের থাবা: ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে ঐতিহাসিক স্থাপনা! Logo প্রেসিডেন্ট জিয়া হত্যার রহস্য জানতে চাই : নিলোফার মনি Logo বরিশালে পুকুরে ডুবে প্রাণ গেল ২ স্কুলশিক্ষার্থীর

ফরিদপুরে ভয়াবহ সংঘর্ষ: ৮ গ্রামের রণক্ষেত্র, আহত দুই শতাধিক

ফরিদপুরে একটি ফুটবল টুর্নামেন্টের মাইকিংকে কেন্দ্র করে কয়েকটি গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৪ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষে জড়িয়ে পড়ে মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা ও সিংগারিয়াসহ মোট আটটি গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, সকাল থেকেই লাঠিসোঁটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ একে অপরের ওপর হামলা চালায়, ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

ঘটনার সূত্রপাত ঘটে আগের দিন শুক্রবার বিকেলে। একটি ফুটবল টুর্নামেন্টের প্রচারণার জন্য মাইকিং করার সময় মুনসুরাবাদ গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে খাপুরা গ্রামের যুবকদের কথাকাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

এর জেরে সন্ধ্যার দিকে মুনসুরাবাদ বাজারের একজন ব্যবসায়ী নেতাকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় এবং পরদিন তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।

শনিবার সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষ কয়েক ঘণ্টা ধরে চলে। এ সময় বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন বলে জানা গেছে।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

যেকোনো সময় হামলার শঙ্কা! বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ফরিদপুরে ভয়াবহ সংঘর্ষ: ৮ গ্রামের রণক্ষেত্র, আহত দুই শতাধিক

Update Time : ০১:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

ফরিদপুরে একটি ফুটবল টুর্নামেন্টের মাইকিংকে কেন্দ্র করে কয়েকটি গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৪ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষে জড়িয়ে পড়ে মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা ও সিংগারিয়াসহ মোট আটটি গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, সকাল থেকেই লাঠিসোঁটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ একে অপরের ওপর হামলা চালায়, ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

আরও পড়ুন  নোরার সঙ্গে বিশ্বকাপ মঞ্চ কাঁপালেন সঞ্জয়

ঘটনার সূত্রপাত ঘটে আগের দিন শুক্রবার বিকেলে। একটি ফুটবল টুর্নামেন্টের প্রচারণার জন্য মাইকিং করার সময় মুনসুরাবাদ গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে খাপুরা গ্রামের যুবকদের কথাকাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

এর জেরে সন্ধ্যার দিকে মুনসুরাবাদ বাজারের একজন ব্যবসায়ী নেতাকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় এবং পরদিন তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।

আরও পড়ুন  ৫ হাজার টাকার বিরোধে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, করিমগঞ্জে চাঞ্চল্য

শনিবার সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষ কয়েক ঘণ্টা ধরে চলে। এ সময় বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন বলে জানা গেছে।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন  উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাজধানীতে ৪ জন গ্রেপ্তার, অস্ত্র-ড্রোন উদ্ধার