ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ির বিশ্বজয়, রোম থেকে হংকংয়ে ১৫ হাজার কিমি যাত্রা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:০০:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৫০৬

১৫ হাজার কিলোমিটারের পরীক্ষামূলক যাত্রায় বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি। ছবি: সংগৃহীত

বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি এবার নতুন এক রেকর্ড গড়ার লক্ষ্যে দীর্ঘ পথের যাত্রা শুরু করেছে। বিশ্বের অন্যতম বৃহৎ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি ইতালির রোম থেকে হংকং পর্যন্ত প্রায় ১৫ হাজার কিলোমিটারের পরীক্ষামূলক সফর শুরু করেছে। উন্নত ব্যাটারি প্রযুক্তি ও দ্রুত চার্জিং সক্ষমতা তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে চীনা প্রতিষ্ঠানটি।

বিওয়াইডির দাবি, এই যাত্রায় অংশ নেওয়া গাড়িগুলো বিশ্বের সবচেয়ে দূরপাল্লার বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা প্রদর্শন করবে। প্রতিষ্ঠানটির প্রিমিয়াম ব্র্যান্ড ডেনজার জেড৯ জিটি মডেলের উন্নত সংস্করণের কয়েকটি গাড়ি গত ১৩ জুন রোম থেকে যাত্রা শুরু করে।

প্রায় ৪৩ দিনের এই দীর্ঘ সফরে গাড়িগুলো ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ অতিক্রম করবে। যাত্রার শুরুতে ইতালি, ক্রোয়েশিয়া, সার্বিয়া ও তুরস্কসহ বিভিন্ন দেশের পথ পাড়ি দিয়েছে গাড়িগুলো। এরপর ভ্যাটিকান সিটি, হাঙ্গেরি, বুলগেরিয়া, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান হয়ে চীনের মূল ভূখণ্ডে প্রবেশ করবে।

বিওয়াইডির তথ্য অনুযায়ী, গাড়িগুলো আগামী ২৫ জুলাই হংকংয়ে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। এই সফরের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির দীর্ঘ দূরত্ব অতিক্রমের সক্ষমতা ও পরিবেশবান্ধব প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

ডেনজা জেড৯ জিটি মডেলে ব্যবহার করা হয়েছে বিওয়াইডির নতুন ব্লেড ব্যাটারি ২.০ প্রযুক্তি। এই ব্যাটারির বিশেষ নকশার কারণে শক্তি ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়ার ঝুঁকি কমানো হয়েছে। একবার সম্পূর্ণ চার্জে গাড়িটি সর্বোচ্চ ১ হাজার ৩৬ কিলোমিটার পর্যন্ত চলতে পারে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এ সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিওয়াইডির নতুন ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি প্রদর্শন। কোম্পানিটির দাবি, মাত্র ৯ মিনিট চার্জ দিলেই গাড়িটি ৯০০ কিলোমিটারের বেশি পথ চলতে সক্ষম।

বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণের অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে বিওয়াইডি। বিশেষ করে জ্বালানি বাজারে অস্থিরতা ও পরিবেশবান্ধব পরিবহনের চাহিদা বৃদ্ধির কারণে ব্যাটারিচালিত গাড়ির জনপ্রিয়তা বাড়ছে।

বিওয়াইডির বিদেশি বাজারে বিক্রিও দ্রুত বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানটির গাড়ি সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৮২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ লাখ ৭১ হাজার ৯১ ইউনিটে পৌঁছেছে। বর্তমানে মোট বিক্রির একটি বড় অংশ আসছে চীনের বাইরের বাজার থেকে।

এই দীর্ঘ যাত্রার অন্যতম অনুপ্রেরণা প্রায় ৭৫০ বছর আগের ঐতিহাসিক পর্যটক মার্কো পোলোর ভ্রমণপথ। টেকসই উন্নয়ন, বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে প্রযুক্তিগত সংযোগ বাড়ানোর লক্ষ্যেই আয়োজন করা হয়েছে এই সফর।

রোমে উদ্বোধনী অনুষ্ঠানে বিওয়াইডির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্টেলা লি বলেন, ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বৈদ্যুতিক গাড়ির এই যাত্রার মাধ্যমে টেকসই প্রযুক্তির প্রতি প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতি বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে।

বিওয়াইডির ডেনজা ব্র্যান্ডটি ২০১১ সালে বিওয়াইডি ও মার্সিডিজ-বেঞ্জের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ধীরে ধীরে মালিকানা বাড়িয়ে ২০২৪ সালে ব্র্যান্ডটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয় বিওয়াইডি।

সম্প্রতি প্রতিষ্ঠানটি নতুন ডেনজা জেড স্পোর্টস কার উন্মোচন করেছে। এতে ব্যবহার করা হয়েছে বিওয়াইডির নিজস্ব ডি-সাস ইন্টেলিজেন্ট বডি কন্ট্রোল সিস্টেম। বিশ্লেষকদের মতে, ইউরোপের বাজারে এই গাড়ির প্রতিদ্বন্দ্বী হতে পারে পোরশে ৯১১।

নতুন প্রযুক্তি, উন্নত মডেল এবং বৈশ্বিক বাজার সম্প্রসারণের মাধ্যমে বিওয়াইডি এখন চীনের বাইরে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। রোম থেকে হংকংয়ের এই দীর্ঘ যাত্রা সেই কৌশলেরই একটি বড় অংশ।

জনপ্রিয় সংবাদ

বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ির বিশ্বজয়, রোম থেকে হংকংয়ে ১৫ হাজার কিমি যাত্রা

Update Time : ০১:০০:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি এবার নতুন এক রেকর্ড গড়ার লক্ষ্যে দীর্ঘ পথের যাত্রা শুরু করেছে। বিশ্বের অন্যতম বৃহৎ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি ইতালির রোম থেকে হংকং পর্যন্ত প্রায় ১৫ হাজার কিলোমিটারের পরীক্ষামূলক সফর শুরু করেছে। উন্নত ব্যাটারি প্রযুক্তি ও দ্রুত চার্জিং সক্ষমতা তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে চীনা প্রতিষ্ঠানটি।

বিওয়াইডির দাবি, এই যাত্রায় অংশ নেওয়া গাড়িগুলো বিশ্বের সবচেয়ে দূরপাল্লার বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা প্রদর্শন করবে। প্রতিষ্ঠানটির প্রিমিয়াম ব্র্যান্ড ডেনজার জেড৯ জিটি মডেলের উন্নত সংস্করণের কয়েকটি গাড়ি গত ১৩ জুন রোম থেকে যাত্রা শুরু করে।

প্রায় ৪৩ দিনের এই দীর্ঘ সফরে গাড়িগুলো ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ অতিক্রম করবে। যাত্রার শুরুতে ইতালি, ক্রোয়েশিয়া, সার্বিয়া ও তুরস্কসহ বিভিন্ন দেশের পথ পাড়ি দিয়েছে গাড়িগুলো। এরপর ভ্যাটিকান সিটি, হাঙ্গেরি, বুলগেরিয়া, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান হয়ে চীনের মূল ভূখণ্ডে প্রবেশ করবে।

আরও পড়ুন  তেলের দামে ধস, শেয়ারবাজারে উল্লম্ফন—যুদ্ধবিরতির প্রভাব

বিওয়াইডির তথ্য অনুযায়ী, গাড়িগুলো আগামী ২৫ জুলাই হংকংয়ে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। এই সফরের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির দীর্ঘ দূরত্ব অতিক্রমের সক্ষমতা ও পরিবেশবান্ধব প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

ডেনজা জেড৯ জিটি মডেলে ব্যবহার করা হয়েছে বিওয়াইডির নতুন ব্লেড ব্যাটারি ২.০ প্রযুক্তি। এই ব্যাটারির বিশেষ নকশার কারণে শক্তি ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়ার ঝুঁকি কমানো হয়েছে। একবার সম্পূর্ণ চার্জে গাড়িটি সর্বোচ্চ ১ হাজার ৩৬ কিলোমিটার পর্যন্ত চলতে পারে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এ সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিওয়াইডির নতুন ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি প্রদর্শন। কোম্পানিটির দাবি, মাত্র ৯ মিনিট চার্জ দিলেই গাড়িটি ৯০০ কিলোমিটারের বেশি পথ চলতে সক্ষম।

আরও পড়ুন  বিশ্বে তেলের চাহিদা কমবে ভয়াবহ সতর্কতা আইইএর

বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণের অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে বিওয়াইডি। বিশেষ করে জ্বালানি বাজারে অস্থিরতা ও পরিবেশবান্ধব পরিবহনের চাহিদা বৃদ্ধির কারণে ব্যাটারিচালিত গাড়ির জনপ্রিয়তা বাড়ছে।

বিওয়াইডির বিদেশি বাজারে বিক্রিও দ্রুত বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানটির গাড়ি সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৮২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ লাখ ৭১ হাজার ৯১ ইউনিটে পৌঁছেছে। বর্তমানে মোট বিক্রির একটি বড় অংশ আসছে চীনের বাইরের বাজার থেকে।

এই দীর্ঘ যাত্রার অন্যতম অনুপ্রেরণা প্রায় ৭৫০ বছর আগের ঐতিহাসিক পর্যটক মার্কো পোলোর ভ্রমণপথ। টেকসই উন্নয়ন, বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে প্রযুক্তিগত সংযোগ বাড়ানোর লক্ষ্যেই আয়োজন করা হয়েছে এই সফর।

রোমে উদ্বোধনী অনুষ্ঠানে বিওয়াইডির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্টেলা লি বলেন, ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বৈদ্যুতিক গাড়ির এই যাত্রার মাধ্যমে টেকসই প্রযুক্তির প্রতি প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতি বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে।

আরও পড়ুন  দুবছর কঠিন সময় যাবে, সবাইকে কষ্ট করতে হবে : অর্থমন্ত্রী