ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পুতিনের

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া ও মিশর। সংকট নিরসন করে ওই অঞ্চলে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে মস্কো যেকোনো ধরনের সহযোগিতা করতে পুরোপুরি প্রস্তুত বলে নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্প্রতি মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ভ্লাদিমির পুতিন। এই বৈঠকেই মধ্যপ্রাচ্য ইস্যুতে নিজেদের শক্ত অবস্থান ও সদিচ্ছার কথা পরিষ্কার করে রাশিয়া।

ক্রেমলিনের প্রকাশ করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে রুশ প্রেসিডেন্ট বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, “আমরা সবাই গভীরভাবে প্রত্যাশা করছি যেন চলমান এই সংকটের খুব দ্রুত একটি সমাধান বেরিয়ে আসে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, গতকাল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন।”

সংঘাত থামানোর বিষয়ে রাশিয়ার আন্তরিকতার কথা তুলে ধরে পুতিন আরও জোর দিয়ে বলেন, “আমি আবারও স্পষ্ট করে বলছি, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি শান্ত করতে এবং সেখানে পুনরায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আমাদের তরফ থেকে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে আমরা প্রস্তুত।”

(আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অবলম্বনে)

জনপ্রিয় সংবাদ

বার্সা ছাড়তে চান তোরেস, পিএসজিতে যাওয়ার জোর গুঞ্জন

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পুতিনের

Update Time : ০৭:১৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া ও মিশর। সংকট নিরসন করে ওই অঞ্চলে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে মস্কো যেকোনো ধরনের সহযোগিতা করতে পুরোপুরি প্রস্তুত বলে নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্প্রতি মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ভ্লাদিমির পুতিন। এই বৈঠকেই মধ্যপ্রাচ্য ইস্যুতে নিজেদের শক্ত অবস্থান ও সদিচ্ছার কথা পরিষ্কার করে রাশিয়া।

আরও পড়ুন  বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষে আবারও সিঙ্গাপুর

ক্রেমলিনের প্রকাশ করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে রুশ প্রেসিডেন্ট বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, “আমরা সবাই গভীরভাবে প্রত্যাশা করছি যেন চলমান এই সংকটের খুব দ্রুত একটি সমাধান বেরিয়ে আসে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, গতকাল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন।”

সংঘাত থামানোর বিষয়ে রাশিয়ার আন্তরিকতার কথা তুলে ধরে পুতিন আরও জোর দিয়ে বলেন, “আমি আবারও স্পষ্ট করে বলছি, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি শান্ত করতে এবং সেখানে পুনরায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আমাদের তরফ থেকে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে আমরা প্রস্তুত।”

আরও পড়ুন  ব্রেন সিস্টের লক্ষণ কী? যে সংকেত দেখলে সতর্ক হবেন