ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সালমান শাহকে ঘিরে ভক্তদের আবেগের গল্প নিয়ে নির্মিত ‘লাভ ৯৬’ Logo ভয়াবহ জ্বালানি সংকটে চট্টগ্রামের ২৮ বিদ্যুৎকেন্দ্রের ছয়টি বন্ধ Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ! Logo বৌভাতের দিনই বিদ্যুতায়িত হয়ে না ফেরার দেশে বর বাপ্পি Logo নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে মন্ত্রিসভায় যুক্ত হলো আরও চার সদস্য Logo বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে আসছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা Logo হিট আইল্যান্ডের প্রভাব কমাতে ঢাকায় সবুজায়নের উদ্যোগ! Logo রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনের আশপাশে মানুষের কৌতূহল! Logo তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর ঘিরে আলোচনা!

মির্জা ফখরুল গণমাধ্যম নিয়ে যা বললেন, শক্তিশালী গণমাধ্যমেই শক্তিশালী গণতন্ত্র

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৫৪৭

মির্জা ফখরুল সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখছেন। ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল গণমাধ্যম নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যে দেশের গণমাধ্যম যত বেশি শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত বেশি শক্তিশালী। একই সঙ্গে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরা। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে জবাবদিহিতা নিশ্চিত করাও গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা অনেক সময় হামলা ও হয়রানির শিকার হন, যা উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল আরও জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, শুধু অবকাঠামো নয়, দক্ষ ও সৎ নেতৃত্ব এবং দায়িত্বশীল প্রশাসন গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহকে ঘিরে ভক্তদের আবেগের গল্প নিয়ে নির্মিত ‘লাভ ৯৬’

মির্জা ফখরুল গণমাধ্যম নিয়ে যা বললেন, শক্তিশালী গণমাধ্যমেই শক্তিশালী গণতন্ত্র

Update Time : ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

মির্জা ফখরুল গণমাধ্যম নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যে দেশের গণমাধ্যম যত বেশি শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত বেশি শক্তিশালী। একই সঙ্গে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন  মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ : রেল প্রতিমন্ত্রী

তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরা। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে জবাবদিহিতা নিশ্চিত করাও গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা অনেক সময় হামলা ও হয়রানির শিকার হন, যা উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল আরও জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, শুধু অবকাঠামো নয়, দক্ষ ও সৎ নেতৃত্ব এবং দায়িত্বশীল প্রশাসন গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  গুরুত্বপূর্ণ বৈঠক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুগপৎ আন্দোলনের নেতাদের সাক্ষাৎ