ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি অনুমোদন Logo আলি খামেনির দাফন অনুষ্ঠানে যাচ্ছেন না নরেন্দ্র মোদি Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে আলিয়ার নতুন রেকর্ড, চমকে গেল বলিউড Logo দোষ কি গোলরক্ষকদের, নাকি বিশ্বকাপের নতুন বলের? Logo ফোয়েবি ব্রিজার্সের দারুণ প্রত্যাবর্তন, আসছে নতুন অ্যালবাম Logo লিওনেল মেসি স্পাইডার-ম্যান প্রচারণায়, পারিশ্রমিক শুনে চোখ কপালে! Logo ম্যাচের আগেই মেসিকে হারিয়ে দিলেন এক প্রেসিডেন্ট! কী বললেন তিনি? Logo সময় রায়না ঘিরে তুমুল বিতর্ক, নেটফ্লিক্সে দারুণ প্রত্যাবর্তন Logo শি জিনপিংয়ের বড় বার্তা, কেন বদলে যেতে বললেন কমিউনিস্ট পার্টিকে?

যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি অনুমোদন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৫০৮

যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানির অনুমোদন। ছবি: সংগৃহীত

দেশের খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আরও ৫০ হাজার মেট্রিক টন গম কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মোট সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এসব প্রস্তাবের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের গম আমদানির দুটি প্রস্তাবও রয়েছে।

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের প্যাকেজ-৩ অনুযায়ী ৫০ হাজার (৫ শতাংশ কম বা বেশি) মেট্রিক টন গম সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৭.৯২ মার্কিন ডলার এবং এতে সরকারের ব্যয় হবে প্রায় ১৮২ কোটি ৮৪ লাখ টাকা।

এ ছাড়া সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের মূল্য ৩২২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এই আমদানিতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা। সরকারের আশা, এই উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি অনুমোদন

Update Time : ১১:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

দেশের খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আরও ৫০ হাজার মেট্রিক টন গম কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মোট সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এসব প্রস্তাবের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের গম আমদানির দুটি প্রস্তাবও রয়েছে।

আরও পড়ুন  ওবামার বিরুদ্ধে ইরানকে ‘ঘুষ’ দেওয়ার অভিযোগ ট্রাম্পের

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের প্যাকেজ-৩ অনুযায়ী ৫০ হাজার (৫ শতাংশ কম বা বেশি) মেট্রিক টন গম সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৭.৯২ মার্কিন ডলার এবং এতে সরকারের ব্যয় হবে প্রায় ১৮২ কোটি ৮৪ লাখ টাকা।

এ ছাড়া সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের মূল্য ৩২২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এই আমদানিতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা। সরকারের আশা, এই উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন  ২ মে ঘিরে উৎসবের আমেজ সিলেটে সফর প্রধানমন্ত্রী