ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিশ্বকাপ বিদায়ের পর হলান্ডের আবেগঘন বার্তা, ভাইরাল পোস্ট

আর্লিং হলান্ড

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় হারের পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় নরওয়ে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন তিনি, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।

২৮ বছর পর ফিফা বিশ্বকাপে ফিরে এবার দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে নরওয়ে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ভাইকিংসরা। সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের বাধা পেরোতে পারেনি তারা।

ম্যাচ শেষে নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে হলান্ড লিখেছেন, ‘সত্যিই চমৎকার এক যাত্রা ছিল। এটিকে এতটা বিশেষ করে তোলার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’ সংক্ষিপ্ত হলেও আবেগময় এই বার্তাটি সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নরওয়ের বিশ্বকাপ যাত্রার প্রতি তার কৃতজ্ঞতাই ফুটে উঠেছে পোস্টে।

হলান্ডের এই পোস্ট প্রকাশের পর মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ৬৬ লক্ষের বেশি মানুষ দেখেছেন। এছাড়া এতে সাড়ে সাত হাজারের বেশি মন্তব্য, ৩৯ হাজার রিপোস্ট এবং পাঁচ লক্ষেরও বেশি লাইক জমা পড়েছে।

দল বিদায় নিলেও ব্যক্তিগতভাবে অসাধারণ একটি বিশ্বকাপ কাটিয়েছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। পাঁচ ম্যাচে সাত গোল করে গোলদাতাদের তালিকায় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের পর তৃতীয় স্থানে রয়েছেন তিনি। পুরো টুর্নামেন্টজুড়েই ছিলেন নরওয়ের আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা।

বিশেষ করে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তার পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে। ম্যাচের শেষ মুহূর্তে জোড়া গোল করে নরওয়েকে অবিশ্বাস্য জয় এনে দেন হলান্ড। তার নৈপুণ্যেই ব্রাজিল ১৯৯০ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

যদিও স্বপ্নের যাত্রা শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালেই, তবু এবারের বিশ্বকাপ নরওয়ের ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আর সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্লিং হলান্ড, যিনি মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিদায়ের মুহূর্তেও সমর্থকদের হৃদয় ছুঁয়ে গেছেন।

জনপ্রিয় সংবাদ

২১ বছর পর লেস্টার ছাড়ছেন হামজা, নতুন ঠিকানা শেফিল্ড

বিশ্বকাপ বিদায়ের পর হলান্ডের আবেগঘন বার্তা, ভাইরাল পোস্ট

Update Time : ০১:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় হারের পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় নরওয়ে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন তিনি, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।

২৮ বছর পর ফিফা বিশ্বকাপে ফিরে এবার দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে নরওয়ে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ভাইকিংসরা। সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের বাধা পেরোতে পারেনি তারা।

আরও পড়ুন  রোনালদোর চেয়েও এগিয়ে কেপ ভার্দের গোলরক্ষক

ম্যাচ শেষে নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে হলান্ড লিখেছেন, ‘সত্যিই চমৎকার এক যাত্রা ছিল। এটিকে এতটা বিশেষ করে তোলার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’ সংক্ষিপ্ত হলেও আবেগময় এই বার্তাটি সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নরওয়ের বিশ্বকাপ যাত্রার প্রতি তার কৃতজ্ঞতাই ফুটে উঠেছে পোস্টে।

হলান্ডের এই পোস্ট প্রকাশের পর মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ৬৬ লক্ষের বেশি মানুষ দেখেছেন। এছাড়া এতে সাড়ে সাত হাজারের বেশি মন্তব্য, ৩৯ হাজার রিপোস্ট এবং পাঁচ লক্ষেরও বেশি লাইক জমা পড়েছে।

আরও পড়ুন  জার্মান কাপে পুলিশ-সমর্থক সংঘর্ষ, আহত ৮৫

দল বিদায় নিলেও ব্যক্তিগতভাবে অসাধারণ একটি বিশ্বকাপ কাটিয়েছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। পাঁচ ম্যাচে সাত গোল করে গোলদাতাদের তালিকায় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের পর তৃতীয় স্থানে রয়েছেন তিনি। পুরো টুর্নামেন্টজুড়েই ছিলেন নরওয়ের আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা।

বিশেষ করে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তার পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে। ম্যাচের শেষ মুহূর্তে জোড়া গোল করে নরওয়েকে অবিশ্বাস্য জয় এনে দেন হলান্ড। তার নৈপুণ্যেই ব্রাজিল ১৯৯০ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

আরও পড়ুন  লামিন ইয়ামালের শৈশব: দাদির ত্যাগে গড়ে ওঠা বার্সেলোনা তারকার গল্প