ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমোনের ভারসাম্য ঠিক রাখতে যা করবেন Logo সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি শাহিনের মতবিনিময় Logo ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের পরিকল্পনা প্রধানমন্ত্রীর Logo তেজগাঁও-পল্টন থানার ওসি প্রত্যাহার, ডিএমপি সদর দফতরে সংযুক্ত Logo টাবুর তারুণ্যের রহস্য: ৫৪ বছরেও ফিট থাকার সহজ কৌশল Logo চাঁদাবাজ-সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর Logo তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo স্যানিটারিওয়্যার বাজারে মেঘনা গ্রুপ, বিনিয়োগ ৩০০ কোটি টাকা Logo থ্যালাসেমিয়া রোগীর জন্য কোন খাবার উপকারী Logo গাজীপুর উন্নয়নে সাংবাদিকদের নতুন প্রত্যয়

ট্রাম্পের এফ-৩৫ পরিকল্পনায় ক্ষুব্ধ নেতানিয়াহু, তুরস্ককে কড়া বার্তা

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিরোধিতায় বক্তব্য দিচ্ছেন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আঙ্কারা সফরের আগে তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আঙ্কারার হাতে এমন স্পর্শকাতর সামরিক প্রযুক্তি তুলে দেওয়া যুক্তরাষ্ট্রের উচিত হবে না।

নেতানিয়াহুর দাবি, তুরস্ক সাইপ্রাসের একটি বড় অংশ দখল করে রেখেছে এবং প্রকাশ্যে জেরুজালেম দখলের কথাও বলে। তাঁর অভিযোগ, আঙ্কারা ফিলিস্তিনি সংগঠন হামাসকে সমর্থন করে এবং ইরানের বিরুদ্ধে কার্যকর কোনো অবস্থান নেয়নি। এসব কারণেই তুরস্ককে এফ-৩৫ সরবরাহের বিরোধিতা করছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একসময় তুরস্ক ও ইসরাইলের সম্পর্ক কৌশলগত ও বাস্তবভিত্তিক ছিল। তবে ২০০০ সালের শুরুতে রিসেপ তাইয়েপ এরদোগান ক্ষমতায় আসার পর ফিলিস্তিন ইস্যুতে দুই দেশের অবস্থান ক্রমেই বিপরীতমুখী হয়ে ওঠে।

এরদোগান সরকার ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের নীতির কড়া সমালোচনা করে আসছে। ফলে সাম্প্রতিক বছরগুলোতে আঙ্কারা ও তেল আবিবের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। পর্যবেক্ষকদের মতে, এফ-৩৫ ইস্যুতে নেতানিয়াহুর এই মন্তব্য দুই দেশের বিদ্যমান টানাপোড়েনকে আরও সামনে নিয়ে এলো।

জনপ্রিয় সংবাদ

হরমোনের ভারসাম্য ঠিক রাখতে যা করবেন

ট্রাম্পের এফ-৩৫ পরিকল্পনায় ক্ষুব্ধ নেতানিয়াহু, তুরস্ককে কড়া বার্তা

Update Time : ০৯:১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আঙ্কারা সফরের আগে তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আঙ্কারার হাতে এমন স্পর্শকাতর সামরিক প্রযুক্তি তুলে দেওয়া যুক্তরাষ্ট্রের উচিত হবে না।

নেতানিয়াহুর দাবি, তুরস্ক সাইপ্রাসের একটি বড় অংশ দখল করে রেখেছে এবং প্রকাশ্যে জেরুজালেম দখলের কথাও বলে। তাঁর অভিযোগ, আঙ্কারা ফিলিস্তিনি সংগঠন হামাসকে সমর্থন করে এবং ইরানের বিরুদ্ধে কার্যকর কোনো অবস্থান নেয়নি। এসব কারণেই তুরস্ককে এফ-৩৫ সরবরাহের বিরোধিতা করছেন তিনি।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি, যুদ্ধ শেষের নতুন আশা

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একসময় তুরস্ক ও ইসরাইলের সম্পর্ক কৌশলগত ও বাস্তবভিত্তিক ছিল। তবে ২০০০ সালের শুরুতে রিসেপ তাইয়েপ এরদোগান ক্ষমতায় আসার পর ফিলিস্তিন ইস্যুতে দুই দেশের অবস্থান ক্রমেই বিপরীতমুখী হয়ে ওঠে।

এরদোগান সরকার ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের নীতির কড়া সমালোচনা করে আসছে। ফলে সাম্প্রতিক বছরগুলোতে আঙ্কারা ও তেল আবিবের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। পর্যবেক্ষকদের মতে, এফ-৩৫ ইস্যুতে নেতানিয়াহুর এই মন্তব্য দুই দেশের বিদ্যমান টানাপোড়েনকে আরও সামনে নিয়ে এলো।

আরও পড়ুন  হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত ইরান!