ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান Logo ইরানে শিশুদের মৃত্যু নিয়ে ইউনিসেফের নীরবতার সমালোচনা তেহরানের Logo মধ্যপ্রাচ্যকে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান শি জিনপিংয়ের Logo নারায়ণগঞ্জে ডেঙ্গুর ভয়াবহতা, ওয়ার্ডে ঠাঁই না পেয়ে বারান্দায় রাত কাটছে রোগীদের Logo যে কারণে নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা Logo খুলনা নগরীর তাপদাহ মোকাবিলায় বৃক্ষরোপণ ও জলাধার সংরক্ষণ Logo রান্নায় তেজপাতা কেন ব্যবহার করবেন, জানুন উপকারিতা Logo এআই দিয়ে লিখলে যে দক্ষতা হারাতে পারে শিক্ষার্থীরা Logo বুড়িগঙ্গার তীরে বর্জ্যের স্তূপ, ১৫ দিনের মধ্যে অপসারণের নির্দেশ Logo চন্দনাইশে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: শিলিগুড়িতে মোদির প্রচার, ‘পদ্ম ফোটান অনুপ্রবেশকারী হটান’

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫৩৫

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে শিলিগুড়িতে বিজেপির জনসভায় বক্তব্য দেন নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজনৈতিক প্রচার তুঙ্গে উঠেছে। রোববার শিলিগুড়িতে আয়োজিত বিজেপির ‘বিজয় সংকল্প সভা’ থেকে জোরালো বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসভায় তিনি ভোটারদের উদ্দেশে পরিবর্তনের ডাক দেন এবং রাজ্যে বিজেপি সরকার গঠনের আহ্বান জানান।

শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে অনুষ্ঠিত বিশাল জনসভায় মোদি বলেন, অনুপ্রবেশকারীদের কারণে উত্তরবঙ্গের সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে। তিনি বলেন, রাজ্যের উন্নয়ন ও নিরাপত্তার জন্য পরিবর্তন প্রয়োজন। এ সময় তিনি স্লোগান দেন, “পদ্ম ফোটান, অনুপ্রবেশকারী হটান।”

তৃণমূল কংগ্রেস আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলে
তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

মোদি তৃণমূল কংগ্রেসের কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান সরকার উত্তরবঙ্গের উন্নয়নকে পিছিয়ে দিয়েছে। চা শিল্প ও আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নেও যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিজেপি সরকার এলে সব দুর্নীতির হিসাব নেওয়া হবে।

অন্যদিকে আসানসোলে পাল্টা প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদি সরকারের বিরুদ্ধে ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছেন। ফলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। নির্বাচন ঘিরে দুই প্রধান দলের প্রচার ও পাল্টা প্রচারে এখন সরগরম পুরো রাজ্য।

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: শিলিগুড়িতে মোদির প্রচার, ‘পদ্ম ফোটান অনুপ্রবেশকারী হটান’

Update Time : ০৫:০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজনৈতিক প্রচার তুঙ্গে উঠেছে। রোববার শিলিগুড়িতে আয়োজিত বিজেপির ‘বিজয় সংকল্প সভা’ থেকে জোরালো বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসভায় তিনি ভোটারদের উদ্দেশে পরিবর্তনের ডাক দেন এবং রাজ্যে বিজেপি সরকার গঠনের আহ্বান জানান।

শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে অনুষ্ঠিত বিশাল জনসভায় মোদি বলেন, অনুপ্রবেশকারীদের কারণে উত্তরবঙ্গের সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে। তিনি বলেন, রাজ্যের উন্নয়ন ও নিরাপত্তার জন্য পরিবর্তন প্রয়োজন। এ সময় তিনি স্লোগান দেন, “পদ্ম ফোটান, অনুপ্রবেশকারী হটান।”

আরও পড়ুন  বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু

তৃণমূল কংগ্রেস আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলে
তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

মোদি তৃণমূল কংগ্রেসের কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান সরকার উত্তরবঙ্গের উন্নয়নকে পিছিয়ে দিয়েছে। চা শিল্প ও আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নেও যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিজেপি সরকার এলে সব দুর্নীতির হিসাব নেওয়া হবে।

অন্যদিকে আসানসোলে পাল্টা প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদি সরকারের বিরুদ্ধে ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছেন। ফলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। নির্বাচন ঘিরে দুই প্রধান দলের প্রচার ও পাল্টা প্রচারে এখন সরগরম পুরো রাজ্য।

আরও পড়ুন  মমতার হুঙ্কার: আমাকে থামাতে হলে খুন করতে হবে, বিদ্রোহীদের কড়া বার্তা