ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলভারেজের জাদুতে আর্জেন্টিনার জয়, বিশ্বকাপে নতুন রেকর্ড

হুলিয়ান আলভারেজ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। রোমাঞ্চে ভরা ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে জয় নিশ্চিত করতে না পারলেও অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে দুর্দান্ত জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে নতুন একটি রেকর্ডও গড়েছে লিওনেল স্কালোনির দল।

রোববার কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। শুরুতে এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে ড্যান এনডয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড।

সমতার পর ম্যাচে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখনও মনে হচ্ছিল টাইব্রেকারের অপেক্ষায় থাকতে হবে দুই দলকে। তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে বদলে যায় ম্যাচের চিত্র।

অতিরিক্ত সময়ের ১১১তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। গোলটি সুইসদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দেয়। এরপর ম্যাচের শেষ দিকে আক্রমণ চালিয়ে যায় আর্জেন্টিনা। ইনজুরি সময়ের প্রথম মিনিটে লাউতারো মার্তিনেজ গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে অতিরিক্ত ৩০ মিনিটে আর্জেন্টিনার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯। বিশ্বকাপ ইতিহাসে কোনো দলের জন্য এটি সর্বোচ্চ। অতিরিক্ত সময়ে গোল করার ক্ষেত্রে তারা এখন অন্য সব দলকে ছাড়িয়ে গেছে।

এছাড়া বিশ্বকাপের নকআউট পর্বে অতিরিক্ত সময়ে গিয়ে এটি ছিল আর্জেন্টিনার পঞ্চম জয়। টুর্নামেন্টের ইতিহাসে এ ক্ষেত্রে তাদের ওপরে রয়েছে শুধু ইতালি, যাদের অতিরিক্ত সময়ে জয়ের সংখ্যা ৬টি। ফলে আরও একটি অনন্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে আর্জেন্টিনা।

এর আগে কেপ ভার্দে ও মিশরের বিপক্ষেও নকআউট পর্বে পিছিয়ে থেকে বা কঠিন পরিস্থিতি থেকে ফিরে জয়ের গল্প লিখেছিল আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিপক্ষেও সেই ধারাবাহিকতা বজায় রেখে তারা সেমি-ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এখন শিরোপা ধরে রাখার স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে আর্জেন্টিনার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। ফলে ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই বিশ্বকাপের সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে। যা এবারের টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

জনপ্রিয় সংবাদ

আলভারেজের জাদুতে আর্জেন্টিনার জয়, বিশ্বকাপে নতুন রেকর্ড

Update Time : ১২:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। রোমাঞ্চে ভরা ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে জয় নিশ্চিত করতে না পারলেও অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে দুর্দান্ত জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে নতুন একটি রেকর্ডও গড়েছে লিওনেল স্কালোনির দল।

রোববার কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। শুরুতে এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে ড্যান এনডয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড।

আরও পড়ুন  কার্ডপ্রবণ রেফারির আতঙ্কে স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিল

সমতার পর ম্যাচে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখনও মনে হচ্ছিল টাইব্রেকারের অপেক্ষায় থাকতে হবে দুই দলকে। তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে বদলে যায় ম্যাচের চিত্র।

অতিরিক্ত সময়ের ১১১তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। গোলটি সুইসদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দেয়। এরপর ম্যাচের শেষ দিকে আক্রমণ চালিয়ে যায় আর্জেন্টিনা। ইনজুরি সময়ের প্রথম মিনিটে লাউতারো মার্তিনেজ গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন  তামিম ইকবাল বিসিবি পরিচালক নির্বাচিত, সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হলেন

এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে অতিরিক্ত ৩০ মিনিটে আর্জেন্টিনার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯। বিশ্বকাপ ইতিহাসে কোনো দলের জন্য এটি সর্বোচ্চ। অতিরিক্ত সময়ে গোল করার ক্ষেত্রে তারা এখন অন্য সব দলকে ছাড়িয়ে গেছে।

এছাড়া বিশ্বকাপের নকআউট পর্বে অতিরিক্ত সময়ে গিয়ে এটি ছিল আর্জেন্টিনার পঞ্চম জয়। টুর্নামেন্টের ইতিহাসে এ ক্ষেত্রে তাদের ওপরে রয়েছে শুধু ইতালি, যাদের অতিরিক্ত সময়ে জয়ের সংখ্যা ৬টি। ফলে আরও একটি অনন্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে আর্জেন্টিনা।

আরও পড়ুন  ম্যারাডোনার ৪০ বছরের রেকর্ড ছুঁয়ে ইতিহাস গড়লেন বেলিংহাম