ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাস্টারদা সূর্য সেন: চট্টগ্রামের অমর বিপ্লবী Logo সিরাজগঞ্জ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র‍্যালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ উদ্যোগ Logo বিয়ের কয়েক ঘণ্টা আগে সড়কে প্রাণ গেল রাঙ্গুনিয়ার অপুর Logo কলেরা টিকা নিয়ে স্বস্তি, নির্দিষ্ট সময়ের আগেই সাড়া Logo এআই দিয়ে এআই নিয়ন্ত্রণে বড় সতর্কবার্তা Logo গাজীপুর মহানগর পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৬ Logo যশের ‘টক্সিক’ মুক্তির পর এবার আলোচনার কেন্দ্রে রুক্মিণী বসন্ত। Logo নেপালের দুর্যোগে আটকা তাসরিফ খান, ২ দিনেও দেশে ফেরা হয়নি Logo মিরসরাইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর Logo ‘দুধভাত হওয়ার বয়স শেষ’, শৈশব নিয়ে ফারিণের মায়াময় কথা

হরমুজ প্রণালি বন্ধের দাবি, ট্রাম্প বললেন ‘জাহাজ চলাচল স্বাভাবিক’

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থান। ছবি: সংগৃহীত

ইরান হরমুজ প্রণালি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ ঘোষণা করলেও বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথ এখনো বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তার এই বক্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং উত্তেজনা অব্যাহত রয়েছে।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। তবে কিছুক্ষণের মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, আন্তর্জাতিক এই নৌপথ দিয়ে বৈধভাবে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজের জন্য পথ উন্মুক্ত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম বলেছে, ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ করে না এবং নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় স্থানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে বলেও জানানো হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এ নৌপথে যেকোনো ধরনের বিঘ্ন বৈশ্বিক জ্বালানি বাজার, তেলের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

জনপ্রিয় সংবাদ

মাস্টারদা সূর্য সেন: চট্টগ্রামের অমর বিপ্লবী

হরমুজ প্রণালি বন্ধের দাবি, ট্রাম্প বললেন ‘জাহাজ চলাচল স্বাভাবিক’

Update Time : ১২:১৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ইরান হরমুজ প্রণালি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ ঘোষণা করলেও বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথ এখনো বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তার এই বক্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং উত্তেজনা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন  নাসার আর্টেমিস-২ মিশন থেকে চাঁদের হাই-রেজোলিউশন ছবি প্রকাশ

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। তবে কিছুক্ষণের মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, আন্তর্জাতিক এই নৌপথ দিয়ে বৈধভাবে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজের জন্য পথ উন্মুক্ত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম বলেছে, ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ করে না এবং নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় স্থানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন  ইরান যুদ্ধ বাজেট অনুমোদন: প্রতিনিধি পরিষদে নতুন পরিকল্পনা পাস