ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোতে ৭.৩ মাত্রার ভূমিকম্প: উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৫৩২

মেক্সিকোতে ৭.৩ মাত্রার ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি। ছবি: সংগৃহীত

মেক্সিকোতে ৭.৩ মাত্রার ভূমিকম্প শুক্রবার (১৭ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে। শক্তিশালী এ ভূমিকম্পের পর মেক্সিকোসহ মধ্য আমেরিকার কয়েকটি উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, মেক্সিকো ও গুয়াতেমালার উপকূলে স্বাভাবিক জোয়ারের তুলনায় ০.৩ থেকে ১ মিটার উচ্চতার সুনামি তরঙ্গ আঘাত হানতে পারে। এছাড়া আরও কয়েকটি দেশের উপকূলে ছোট আকারের ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

মেক্সিকোর ওহাকা রাজ্যের গভর্নর সালোমন জারা ক্রুজ জানিয়েছেন, ভূমিকম্পটি মাঝারি তীব্রতায় অনুভূত হলেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পুয়ের্তো মাদেরোর কাছে, ভূপৃষ্ঠের প্রায় ১৫.২ কিলোমিটার গভীরে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কম্পন গুয়াতেমালা ও এল সালভাদরেও অনুভূত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

মেক্সিকোতে ৭.৩ মাত্রার ভূমিকম্প: উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি

Update Time : ১১:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মেক্সিকোতে ৭.৩ মাত্রার ভূমিকম্প শুক্রবার (১৭ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে। শক্তিশালী এ ভূমিকম্পের পর মেক্সিকোসহ মধ্য আমেরিকার কয়েকটি উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, মেক্সিকো ও গুয়াতেমালার উপকূলে স্বাভাবিক জোয়ারের তুলনায় ০.৩ থেকে ১ মিটার উচ্চতার সুনামি তরঙ্গ আঘাত হানতে পারে। এছাড়া আরও কয়েকটি দেশের উপকূলে ছোট আকারের ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন  ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা: চুক্তি থেকে কে কী পেল?

মেক্সিকোর ওহাকা রাজ্যের গভর্নর সালোমন জারা ক্রুজ জানিয়েছেন, ভূমিকম্পটি মাঝারি তীব্রতায় অনুভূত হলেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পুয়ের্তো মাদেরোর কাছে, ভূপৃষ্ঠের প্রায় ১৫.২ কিলোমিটার গভীরে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কম্পন গুয়াতেমালা ও এল সালভাদরেও অনুভূত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন  ‘চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর’ নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা