ভয়াবহ সাতকানিয়া বন্যা কবলিত অঞ্চলের অসহায় ও পানিবন্দী মানুষের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ইউনুস মেম্বার ফাউন্ডেশন।
উপজেলার খাগরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড নতুন চরখাগরিয়া এলাকায় গতকাল শুক্রবার দুপুরে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে উন্নত মানের প্যাকেটজাত শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত থেকে খাগরিয়ার বিভিন্ন স্পটে নিজ হাতে মানুষের কাছে ত্রাণের প্যাকেট পৌঁছে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজি।
এ সময় বন্যার্তদের সহায়তায় আরও এগিয়ে আসেন বিশিষ্ট সমাজসেবক আবদুল্লাহ আল মামুন, জামশেদ, এনাম, রিপন, সজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাতকানিয়া বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে থেকে এমন মানবিক সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



























