ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ Logo ৬৮১ ফসলের জাত ও ৬৯২ প্রযুক্তির উদ্ভাবন Logo চন্দনাইশে প্রকাশ্যে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় যুবক চমেকে Logo ব্যাংক লোনে বড় সংকট: আদালতের স্থগিতাদেশে আটকে ১.৮২ লাখ কোটি টাকা Logo পরীমনি ফেসবুক ফলোয়ারে বাজিমাত, ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসানকে Logo ফুডপান্ডা বাংলাদেশের বড় ধাক্কা: এক দশকে ১১১ মিলিয়ন ইউরো লোকসান Logo এআই দিয়ে নিত্যপণ্যের সংকট আগেই শনাক্ত করবে সরকার: বড় ঘোষণা বাণিজ্যমন্ত্রীর Logo চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফার ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত Logo চন্দনাইশে সাতবাড়িয়া ইউনিয়নে নগর পাড়া এলাকায় মোঃ আব্দুর রহমান (৬৩) নামে এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার Logo দুলকার সালমান: সফল ক্যারিয়ারের অনুপ্রেরণার গল্প

সতর্ক সংকেত: রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, বৈশাখের সকালেও বৃষ্টির পূর্বাভাস

কিছু কিছু এলাকায় কালবৈশাখীর শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত।

ভ্যাপসা গরম আর তীব্র তাপপ্রবাহের মাঝেই স্বস্তির বার্তা নিয়ে আসছে বৃষ্টি। তবে সেই সাথে বইতে পারে দমকা হাওয়া। আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) রাত ১টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ১টার মধ্যে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পহেলা বৈশাখের আবহাওয়া: আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, আগামীকাল পহেলা বৈশাখের সকালেও দেশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

অন্যদিকে, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

সতর্ক সংকেত: রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, বৈশাখের সকালেও বৃষ্টির পূর্বাভাস

Update Time : ০৯:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ভ্যাপসা গরম আর তীব্র তাপপ্রবাহের মাঝেই স্বস্তির বার্তা নিয়ে আসছে বৃষ্টি। তবে সেই সাথে বইতে পারে দমকা হাওয়া। আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) রাত ১টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ১টার মধ্যে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন  উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা, বৃষ্টি নিয়েও ‘দুঃসংবাদ’

পহেলা বৈশাখের আবহাওয়া: আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, আগামীকাল পহেলা বৈশাখের সকালেও দেশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আরও পড়ুন  তাপপ্রবাহ পূর্বাভাস: জুনজুড়ে গরম ও কম বৃষ্টির বিশেষ চিত্র