ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা Logo গ্যাস-বিদ্যুৎ সংকট: চুরি-লুটপাট বন্ধে সময় লাগার কথা নয় Logo শাহজালাল বিমানবন্দরে ২০ কোটি টাকার সোনা উদ্ধার, তোলপাড় Logo গুনাহ ও ঋণের দোয়া: পাপ ও ঋণ থেকে বাঁচার গুরুত্বপূর্ণ আমল Logo ওবায়দুল কাদেরের রায়: আগামী সপ্তাহেই আসতে পারে সিদ্ধান্ত Logo প্লাস্টিকের চাপে কেশবপুরের মৃৎশিল্প, টিকে থাকার লড়াইয়ে কুমাররা Logo চেলসি খেলোয়াড় বিক্রি: বিশ্বরেকর্ড গড়ল ইংলিশ ক্লাবটি Logo দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে বলে বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সংসদে ১০ স্থায়ী কমিটি, দায়িত্ব পেলেন যারা Logo নেপাল-তিব্বতে বন্যা: প্রাণহানি ছাড়াল হাজার

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টির আঘাত, আমসহ ফসলের ক্ষতির শঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টিতে আমসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।ছবি- সংগ্রহীত

মৌসুমের শুরুতেই ‘আমের রাজধানী’ হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি কৃষকদের দুশ্চিন্তা বাড়িয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জেলার বিভিন্ন এলাকায় প্রবল ঝড়ো হাওয়া ও বড় আকারের শিলাবৃষ্টির ঘটনা ঘটে।

বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় দমকা হাওয়া ও শিলাবৃষ্টি। বিশেষ করে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর, শ্যামপুর, কানসাট ও চককীর্তি ইউনিয়নে শিলাবৃষ্টির তীব্রতা বেশি ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে জেলা সদর এলাকাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করে।

এই সময় আমগাছে গুটি বড় হওয়ার পর্যায়ে থাকায় শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অনেক স্থানে গাছ থেকে গুটি আম ঝরে পড়েছে বলে জানা গেছে। চাষিরা বলছেন, শিলার আঘাতে আমের গায়ে দাগ পড়ে এবং তা দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যা ফলনের ওপর বড় প্রভাব ফেলতে পারে।

এছাড়া বোরো ধান, সবজি ও অন্যান্য মৌসুমি ফসলের ক্ষেতেও ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে কিছু ক্ষেত্রে বৃষ্টির কারণে সেচের প্রয়োজন কমে যাওয়ায় উপকারও হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, উপজেলার কয়েকটি এলাকায় বড় আকারের শিলাবৃষ্টি হয়েছে, যা আমের জন্য ক্ষতিকর হতে পারে। তবে বোরো ধান ও পাটের জন্য এই বৃষ্টি কিছুটা উপকারী হয়েছে।

অন্যদিকে সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান জানান, বিভিন্ন এলাকা থেকে আমের ক্ষতির খবর পাওয়া গেছে এবং মাঠপর্যায়ে কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক Dr. Md. Yasin Ali বলেন, জেলার প্রায় সব জায়গায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। শিবগঞ্জ এলাকায় ক্ষতির আশঙ্কা বেশি। ক্ষতির পরিমাণ নির্ধারণ শেষে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টির আঘাত, আমসহ ফসলের ক্ষতির শঙ্কা

Update Time : ১১:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

মৌসুমের শুরুতেই ‘আমের রাজধানী’ হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি কৃষকদের দুশ্চিন্তা বাড়িয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জেলার বিভিন্ন এলাকায় প্রবল ঝড়ো হাওয়া ও বড় আকারের শিলাবৃষ্টির ঘটনা ঘটে।

বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় দমকা হাওয়া ও শিলাবৃষ্টি। বিশেষ করে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর, শ্যামপুর, কানসাট ও চককীর্তি ইউনিয়নে শিলাবৃষ্টির তীব্রতা বেশি ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে জেলা সদর এলাকাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করে।

আরও পড়ুন  ভারী বৃষ্টির পূর্বাভাস, যেসব অঞ্চলে বাড়বে ঝুঁকি

এই সময় আমগাছে গুটি বড় হওয়ার পর্যায়ে থাকায় শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অনেক স্থানে গাছ থেকে গুটি আম ঝরে পড়েছে বলে জানা গেছে। চাষিরা বলছেন, শিলার আঘাতে আমের গায়ে দাগ পড়ে এবং তা দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যা ফলনের ওপর বড় প্রভাব ফেলতে পারে।

এছাড়া বোরো ধান, সবজি ও অন্যান্য মৌসুমি ফসলের ক্ষেতেও ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে কিছু ক্ষেত্রে বৃষ্টির কারণে সেচের প্রয়োজন কমে যাওয়ায় উপকারও হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন  রাতে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা, কয়েকটি জেলায় সতর্কতা জারি

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, উপজেলার কয়েকটি এলাকায় বড় আকারের শিলাবৃষ্টি হয়েছে, যা আমের জন্য ক্ষতিকর হতে পারে। তবে বোরো ধান ও পাটের জন্য এই বৃষ্টি কিছুটা উপকারী হয়েছে।

অন্যদিকে সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান জানান, বিভিন্ন এলাকা থেকে আমের ক্ষতির খবর পাওয়া গেছে এবং মাঠপর্যায়ে কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন।

আরও পড়ুন  ঢাকায় ঝড়ের পূর্বাভাস: সন্ধ্যার আগে বৃষ্টির সম্ভাবনা, সতর্ক বার্তা