ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এনসিপির কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত Logo বাংলাদেশের পাসপোর্ট আরও দুর্বল, উগান্ডাও এখন অনেক এগিয়ে Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর, বেড়ে ছাড়াল ৩৬.৪৬ বিলিয়ন ডলার Logo শিশুদের অতিরিক্ত ওজন কমাতে কার্যকর হতে পারে জিএলপি-১ ইনজেকশন Logo ভেজানো কিশমিশে উপকারিতা: প্রতিদিন খেলে শরীরে কী পরিবর্তন হয়? Logo ট্রাম্পের চুক্তিতে সৌদির পারমাণবিক কর্মসূচিতে বড় পরিবর্তন Logo হিটলারের জন্মবাড়িতে এবার থানা, কেন নিল অস্ট্রিয়ার এই সিদ্ধান্ত? Logo অরিজিৎ সিং ফিরলেন: ‘আওয়ারাপন ২’-এর নতুন গানে আবেগঘন প্রত্যাবর্তন Logo আনারস খেলে কী উপকার? জানুন ১০টি চমকপ্রদ স্বাস্থ্যগুণ Logo হাজিরা দিতে এসে জালনোটসহ ধরা পড়লেন মামলার আসামি

চন্দনাইশে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫৮৫

চন্দনাইশে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের অতিথিরা।

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট (এএসপিআই) কর্তৃক আয়োজিত কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে এ উপলক্ষ্যে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের সাংগঠনিক কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মৃদুল কান্তি দেবনাথ।

এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মিঠু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়।

খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল বশর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাফর আহমদ, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, অধ্যক্ষ নুরুল কবির চৌধুরী, অধ্যক্ষ নোমান শফি, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর আনিসুর রহমান প্রমুখ সহ চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট হলো একটি শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান। স্মার্ট, স্বনির্ভর তথা প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানে এই প্রতিষ্ঠানের ভূমিকা অগ্রনী। এদেশের মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে নিজেদেরকে এবং জাতিকে স্ব-নির্ভরশীল করার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান ২০২১ সাল থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি এবং ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে আসছে।

বক্তারা আরও বলেন, শিল্প ও প্রযুক্তি খাতে দক্ষ, কর্মমুখী এবং ব্যবহারিক জ্ঞান সম্পন্ন ডিপ্লোমাধারী প্রকৌশলী তৈরি করা প্রতিষ্ঠানের লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ

এনসিপির কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত

চন্দনাইশে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা

Update Time : ১০:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট (এএসপিআই) কর্তৃক আয়োজিত কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে এ উপলক্ষ্যে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের সাংগঠনিক কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মৃদুল কান্তি দেবনাথ।

আরও পড়ুন  প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমক, সৈয়দপুরের এক বিদ্যালয় থেকেই বৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মিঠু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়।

খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল বশর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাফর আহমদ, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, অধ্যক্ষ নুরুল কবির চৌধুরী, অধ্যক্ষ নোমান শফি, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর আনিসুর রহমান প্রমুখ সহ চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন  এসএসসি পরীক্ষা সূচি নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য

আলোচনা সভায় বক্তারা বলেন, আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট হলো একটি শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান। স্মার্ট, স্বনির্ভর তথা প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানে এই প্রতিষ্ঠানের ভূমিকা অগ্রনী। এদেশের মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে নিজেদেরকে এবং জাতিকে স্ব-নির্ভরশীল করার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান ২০২১ সাল থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি এবং ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুন  যবিপ্রবিতে খাবার খেয়ে অসুস্থ ৭০ ছাত্রী, আতঙ্কে হলজুড়ে