ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কাঁঠালের দাম: মৌসুম শেষে সর্বোচ্চ ১ হাজার টাকা Logo কানাডায় গায়কের গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি! Logo বাল্যবিবাহের অপরাধে কেরানীগঞ্জে বরসহ ৩ জনের কারাদণ্ড Logo চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ Logo এমবাপ্পের রেকর্ডের রাতে ইন্টারকে হারাল রিয়াল Logo হালান্ডের জোড়া গোল, পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির দাপুটে জয় Logo আরব আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ, শেষ চারে ভারতের মুখোমুখি Logo রোনালদোর ২ রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি, ২০ বছর পরও ব্যালন ডি’অরের তালিকায় Logo অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, হংকংকে ৬-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে Logo নিজের ছবি দিয়ে ৯০-এর দশকের লুক, জানুন ১০টি AI Prompt

দেশের ২০ শতাংশের বেশি এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভালো না : ডিএনসিসি প্রশাসক

ড্রেনেজ উন্নয়নকাজ পরিদর্শন করছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

বাংলাদেশের ২০ শতাংশের বেশি এলাকায় এখনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছরের অব্যবস্থাপনার কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্পের পেছনের এলাকায় জলাবদ্ধতা নিরসনে চলমান ড্রেনেজ সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা একদিনে দূর করা সম্ভব নয়। তবে সরকার পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনরুদ্ধার, ড্রেন সংস্কার এবং পানি নিষ্কাশনের সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি বলেন, বর্ষা মৌসুমে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার অন্যতম কারণ অপরিকল্পিত নগরায়ণ, অবৈধ দখল, ড্রেনে বর্জ্য ফেলা এবং অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা। এসব সমস্যা সমাধানে সিটি করপোরেশন, ওয়াসা, সড়ক বিভাগ ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে।

পরিদর্শনকালে প্রশাসক শফিকুল ইসলাম খান সব রাস্তার উন্নয়নকাজ একসঙ্গে শুরু না করার আহ্বান জানান। তিনি বলেন, একই সময়ে একাধিক সড়কে কাজ শুরু করলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায় এবং যানজটেরও সৃষ্টি হয়। তাই পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে উন্নয়নকাজ বাস্তবায়ন করা প্রয়োজন।

তিনি সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন এবং কাজের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উন্নয়নকাজ চলাকালে জনগণের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সব সেবাদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনাও দেন।

ডিএনসিসি সূত্র জানায়, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন এলাকায় ড্রেন, কালভার্ট ও খাল সংস্কার এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্ষাকালে জলাবদ্ধতা কমাতে এসব প্রকল্পের কাজ আরও দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাঁঠালের দাম: মৌসুম শেষে সর্বোচ্চ ১ হাজার টাকা

দেশের ২০ শতাংশের বেশি এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভালো না : ডিএনসিসি প্রশাসক

Update Time : ০৩:২৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বাংলাদেশের ২০ শতাংশের বেশি এলাকায় এখনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছরের অব্যবস্থাপনার কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্পের পেছনের এলাকায় জলাবদ্ধতা নিরসনে চলমান ড্রেনেজ সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা, আর প্রতি মাসে ১০ লাখ টাকা দিবি’

ডিএনসিসি প্রশাসক বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা একদিনে দূর করা সম্ভব নয়। তবে সরকার পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনরুদ্ধার, ড্রেন সংস্কার এবং পানি নিষ্কাশনের সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি বলেন, বর্ষা মৌসুমে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার অন্যতম কারণ অপরিকল্পিত নগরায়ণ, অবৈধ দখল, ড্রেনে বর্জ্য ফেলা এবং অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা। এসব সমস্যা সমাধানে সিটি করপোরেশন, ওয়াসা, সড়ক বিভাগ ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে।

আরও পড়ুন  সংস্কার কাজ শুরু না হওয়ায় ঢাবির জলাবদ্ধ মাঠে মাছ ছাড়লেন ডাকসু নেতারা

পরিদর্শনকালে প্রশাসক শফিকুল ইসলাম খান সব রাস্তার উন্নয়নকাজ একসঙ্গে শুরু না করার আহ্বান জানান। তিনি বলেন, একই সময়ে একাধিক সড়কে কাজ শুরু করলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায় এবং যানজটেরও সৃষ্টি হয়। তাই পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে উন্নয়নকাজ বাস্তবায়ন করা প্রয়োজন।

তিনি সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন এবং কাজের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উন্নয়নকাজ চলাকালে জনগণের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সব সেবাদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনাও দেন।

আরও পড়ুন  ডিএনসিসির নতুন বাজেট, সড়ক-ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব