ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে যে বার্তা দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:০০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৫৩৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে (স্মারক বই) মন্তব্য লিখে তিনি বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করেন।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টা ৩২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে ১১টা ৩৮ মিনিটে বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিখে স্বাক্ষর করেন। সকাল ১১টা ৪৬ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

পরিদর্শন বইয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি লেখেন, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন। তাদের সর্বোচ্চ ত্যাগ ও অসীম দেশপ্রেমের বিনিময়েই বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও লেখেন, জাতীয় স্মৃতিসৌধ জাতির গৌরব, আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের চিরন্তন প্রতীক। একই সঙ্গে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মন্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে বীর শহীদদের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সরকারি ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেল কতটা নিরাপদ? ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে যে বার্তা দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

Update Time : ০২:০০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে (স্মারক বই) মন্তব্য লিখে তিনি বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করেন।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টা ৩২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে ১১টা ৩৮ মিনিটে বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিখে স্বাক্ষর করেন। সকাল ১১টা ৪৬ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

আরও পড়ুন  খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশকে কৃতজ্ঞতা জানিয়েছে ইরান

পরিদর্শন বইয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি লেখেন, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন। তাদের সর্বোচ্চ ত্যাগ ও অসীম দেশপ্রেমের বিনিময়েই বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও লেখেন, জাতীয় স্মৃতিসৌধ জাতির গৌরব, আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের চিরন্তন প্রতীক। একই সঙ্গে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আরও পড়ুন  চরমোনাই পীরের কড়া বার্তা: ইসলামের নামে একাধিক দল নিয়ে প্রশ্ন

মন্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে বীর শহীদদের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সরকারি ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  রাঙ্গুনিয়ায় একমাত্র নারী মুক্তিযোদ্ধা সুলেখা রানীর মৃত্যু