ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ : পরিকল্পনামন্ত্রী

দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ

দেশে বর্তমানে মোট শ্রমশক্তির সংখ্যা ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার জন। এর মধ্যে কর্মে নিয়োজিত রয়েছেন ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার জন। অন্যদিকে বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২৬ লাখ ২০ হাজার জন। ফলে দেশে মোট বেকারত্বের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৬ শতাংশ।

জাতীয় সংসদে কিশোরগঞ্জ-২ আসনের সরকারি দলের সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত শ্রমশক্তি জরিপ ২০২৪-এর তথ্যের ভিত্তিতে তিনি সংসদে দেশের শ্রমবাজারের এই চিত্র তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে মোট শ্রমশক্তি ছিল ৭১ দশমিক ৭১ মিলিয়ন, অর্থাৎ ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার জন। এর মধ্যে ৬৯ দশমিক ০৯ মিলিয়ন বা ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার জন কর্মে নিয়োজিত ছিলেন।

কর্মসংস্থানের ক্ষেত্রে দেশের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। এ খাতে কর্মরত মানুষের সংখ্যা ৩০ দশমিক ৮৭ মিলিয়ন বা ৩ কোটি ৮ লাখ ৭০ হাজার জন। মোট কর্মসংস্থানের হিসাবে কৃষি খাতের অংশ ৪৪ দশমিক ৬৭ শতাংশ।

এরপর রয়েছে সেবা খাত। এ খাতে কর্মে নিয়োজিত ছিলেন ২৬ দশমিক ২২ মিলিয়ন বা ২ কোটি ৬২ লাখ ২০ হাজার জন, যা মোট কর্মসংস্থানের ৩৭ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে শিল্প খাতে কর্মরত ছিলেন ১২ দশমিক ০০ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ জন। মোট কর্মসংস্থানে শিল্প খাতের অবদান ১৭ দশমিক ৩৭ শতাংশ।

অঞ্চলভিত্তিক হিসাবে দেখা যায়, ২০২৪ সালে শহর এলাকায় মোট শ্রমশক্তির সংখ্যা ছিল ১৮ দশমিক ৭৪ মিলিয়ন বা ১ কোটি ৮৭ লাখ ৪০ হাজার জন। এর মধ্যে কর্মে নিয়োজিত ছিলেন ১৭ দশমিক ৯২ মিলিয়ন বা ১ কোটি ৭৯ লাখ ২০ হাজার জন।

অন্যদিকে পল্লী এলাকায় শ্রমশক্তির সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক বেশি। সেখানে মোট শ্রমশক্তি ছিল ৫২ দশমিক ৯৭ মিলিয়ন বা ৫ কোটি ২৯ লাখ ৭০ হাজার জন। এর মধ্যে ৫১ দশমিক ১৭ মিলিয়ন বা ৫ কোটি ১১ লাখ ৭০ হাজার জন কর্মে নিয়োজিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী আরও জানান, ২০২৪ সালে শ্রমশক্তির বাইরে থাকা জনগোষ্ঠীর সংখ্যা ছিল ৫০ দশমিক ০৪ মিলিয়ন বা প্রায় ৫ কোটি ৪ হাজার জন। এ জনগোষ্ঠীর মধ্যে পুরুষের সংখ্যা ১২ দশমিক ০৩ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ ৩০ হাজার এবং নারীর সংখ্যা ৩৮ দশমিক ০১ মিলিয়ন বা ৩ কোটি ৮০ লাখ ১০ হাজার।

এই পরিসংখ্যান থেকে দেশের শ্রমবাজারে নারী ও পুরুষের অংশগ্রহণের পাশাপাশি কৃষি, শিল্প ও সেবা খাতে কর্মসংস্থানের অবস্থানও স্পষ্ট হয়। বিশেষ করে পল্লী এলাকায় বিপুলসংখ্যক মানুষ শ্রমশক্তির সঙ্গে যুক্ত থাকায় গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানে কৃষি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ : পরিকল্পনামন্ত্রী

Update Time : ০৯:১৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে বর্তমানে মোট শ্রমশক্তির সংখ্যা ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার জন। এর মধ্যে কর্মে নিয়োজিত রয়েছেন ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার জন। অন্যদিকে বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২৬ লাখ ২০ হাজার জন। ফলে দেশে মোট বেকারত্বের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৬ শতাংশ।

জাতীয় সংসদে কিশোরগঞ্জ-২ আসনের সরকারি দলের সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত শ্রমশক্তি জরিপ ২০২৪-এর তথ্যের ভিত্তিতে তিনি সংসদে দেশের শ্রমবাজারের এই চিত্র তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে মোট শ্রমশক্তি ছিল ৭১ দশমিক ৭১ মিলিয়ন, অর্থাৎ ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার জন। এর মধ্যে ৬৯ দশমিক ০৯ মিলিয়ন বা ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার জন কর্মে নিয়োজিত ছিলেন।

আরও পড়ুন  রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

কর্মসংস্থানের ক্ষেত্রে দেশের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। এ খাতে কর্মরত মানুষের সংখ্যা ৩০ দশমিক ৮৭ মিলিয়ন বা ৩ কোটি ৮ লাখ ৭০ হাজার জন। মোট কর্মসংস্থানের হিসাবে কৃষি খাতের অংশ ৪৪ দশমিক ৬৭ শতাংশ।

এরপর রয়েছে সেবা খাত। এ খাতে কর্মে নিয়োজিত ছিলেন ২৬ দশমিক ২২ মিলিয়ন বা ২ কোটি ৬২ লাখ ২০ হাজার জন, যা মোট কর্মসংস্থানের ৩৭ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে শিল্প খাতে কর্মরত ছিলেন ১২ দশমিক ০০ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ জন। মোট কর্মসংস্থানে শিল্প খাতের অবদান ১৭ দশমিক ৩৭ শতাংশ।

আরও পড়ুন  রাজশাহীতে বন্ধ কারখানা চালু, ৩৫০০ মানুষের নতুন চাকরি

অঞ্চলভিত্তিক হিসাবে দেখা যায়, ২০২৪ সালে শহর এলাকায় মোট শ্রমশক্তির সংখ্যা ছিল ১৮ দশমিক ৭৪ মিলিয়ন বা ১ কোটি ৮৭ লাখ ৪০ হাজার জন। এর মধ্যে কর্মে নিয়োজিত ছিলেন ১৭ দশমিক ৯২ মিলিয়ন বা ১ কোটি ৭৯ লাখ ২০ হাজার জন।

অন্যদিকে পল্লী এলাকায় শ্রমশক্তির সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক বেশি। সেখানে মোট শ্রমশক্তি ছিল ৫২ দশমিক ৯৭ মিলিয়ন বা ৫ কোটি ২৯ লাখ ৭০ হাজার জন। এর মধ্যে ৫১ দশমিক ১৭ মিলিয়ন বা ৫ কোটি ১১ লাখ ৭০ হাজার জন কর্মে নিয়োজিত ছিলেন।

আরও পড়ুন  জিডিপি প্রবৃদ্ধি কমেছে: টানা তিন প্রান্তিকে অর্থনীতির গতি শ্লথ