ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যুদ্ধজাহাজ নির্মাণে ফিনল্যান্ডের মডেল কেন নিতে চায় যুক্তরাষ্ট্র? Logo পোলিশ অ্যাপেল কেকের সহজ রেসিপি! Logo ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেবে ইউএস-বাংলা Logo সুইডেনের নির্বাচনে ভোট শুরু, সরকারে প্রথমবার আসতে পারে উগ্র ডানপন্থীরা Logo মানচিত্রে আফ্রিকা এত ছোট কেন, বাস্তবে কতটা বড়? Logo iPhone 18 Pro বনাম iPhone 17 Pro নতুন মডেলে কী কী বদলেছে Logo প্রেমের নাটক-সিনেমা কি বন্ধ হয়ে যাচ্ছে? হাইকোর্টে রিট, নজর এখন আদালতের সিদ্ধান্তে Logo ‘হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে’, ভিনিসিয়ুসের সঙ্গীর জীবনে নেমে এলো শোক Logo ১০-০ গোলে উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের ঐতিহাসিক হার Logo মেসির পর আর্জেন্টিনা, ম্যারাডোনার ইতিহাস কী বলছে?

আজ পর্দা নামছে নতুন কুঁড়ি স্পোর্টস, সমাপনীতে থাকছেন প্রধানমন্ত্রী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৫৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৫৮৩

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। (ছবি: সংগৃহীত)

জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর পর্দা নামছে আজ সোমবার (২৭ জুলাই)। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনটিতে অনুষ্ঠিত হবে ফুটবলের বালক ও বালিকা বিভাগের ফাইনাল এবং বালক-বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল।

বিকেল সাড়ে ৩টায় সমাপনী অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিকেল ৪টায় ভেন্যুতে পৌঁছে প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল।

এরপর প্রধানমন্ত্রী বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল দেখবেন। পাশাপাশি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনাও উপভোগ করবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। এরপর বক্তব্য রাখবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সবশেষে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি।

গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় এক লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরে রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ডিসিপ্লিনে প্রতিভা দেখানো ক্রীড়াবিদদের ইতোমধ্যে বাছাই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে মাঠমুখী করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ

যুদ্ধজাহাজ নির্মাণে ফিনল্যান্ডের মডেল কেন নিতে চায় যুক্তরাষ্ট্র?

আজ পর্দা নামছে নতুন কুঁড়ি স্পোর্টস, সমাপনীতে থাকছেন প্রধানমন্ত্রী

Update Time : ০৯:৫৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর পর্দা নামছে আজ সোমবার (২৭ জুলাই)। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনটিতে অনুষ্ঠিত হবে ফুটবলের বালক ও বালিকা বিভাগের ফাইনাল এবং বালক-বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল।

বিকেল সাড়ে ৩টায় সমাপনী অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিকেল ৪টায় ভেন্যুতে পৌঁছে প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল।

আরও পড়ুন  সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

এরপর প্রধানমন্ত্রী বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল দেখবেন। পাশাপাশি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনাও উপভোগ করবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। এরপর বক্তব্য রাখবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সবশেষে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি।

আরও পড়ুন  জাতীয় সংসদের গ্যালারির নামকরণে বীরশ্রেষ্ঠদের গৌরবের নতুন অধ্যায়

গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় এক লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরে রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ডিসিপ্লিনে প্রতিভা দেখানো ক্রীড়াবিদদের ইতোমধ্যে বাছাই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে মাঠমুখী করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন  তারেক রহমানের চীন সফরে ১৫ চুক্তির সম্ভাবনা