ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু

উত্তর প্রদেশের সাবেক প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা নানক রাম ভুরজি।

ভারতের উত্তর প্রদেশের সাবেক প্রতিমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নানক রাম ভুরজি রহস্যজনকভাবে মারা গেছেন। একটি ভবনের ওপরের তলা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের হাজরতগঞ্জ এলাকায় অবস্থিত দারুলশাফা নতুন বিধায়ক আবাসন কমপ্লেক্সের পেছনের একটি ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নানক রাম ভুরজি উত্তর প্রদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিধায়ক আবাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন যে, আবাসন কমপ্লেক্সের পেছনে একটি ভবন থেকে একজন ব্যক্তি পড়ে গেছেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্ণৌয়ের সিভিল হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে। কীভাবে তিনি ভবন থেকে পড়ে গেলেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নানক রাম ভুরজির মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও বিষণ্নতায় (ডিপ্রেশন) ভুগছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানিয়েছে, তাকে প্রায়ই বিধায়ক আবাসন কমপ্লেক্স এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত।

তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর নানক রাম ভুরজির পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নানক রাম ভুরজি উত্তর প্রদেশের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। সাবেক মন্ত্রী হিসেবে তিনি রাজ্যের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ ছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে বিজেপির নেতাকর্মীদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে। দলের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু

Update Time : ১০:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ভারতের উত্তর প্রদেশের সাবেক প্রতিমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নানক রাম ভুরজি রহস্যজনকভাবে মারা গেছেন। একটি ভবনের ওপরের তলা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের হাজরতগঞ্জ এলাকায় অবস্থিত দারুলশাফা নতুন বিধায়ক আবাসন কমপ্লেক্সের পেছনের একটি ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নানক রাম ভুরজি উত্তর প্রদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

আরও পড়ুন  ব্রাজিলের বিশ্বকাপ জয়: ৩ গোলে হাইতিকে উড়িয়ে টেবিলের শীর্ষে সেলেসাওরা!

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিধায়ক আবাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন যে, আবাসন কমপ্লেক্সের পেছনে একটি ভবন থেকে একজন ব্যক্তি পড়ে গেছেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্ণৌয়ের সিভিল হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে। কীভাবে তিনি ভবন থেকে পড়ে গেলেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন  পাসপোর্ট একটি ‘ভ্রমণ নথি’, নাগরিকত্বের সনদ নয় : ভারত

নানক রাম ভুরজির মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও বিষণ্নতায় (ডিপ্রেশন) ভুগছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানিয়েছে, তাকে প্রায়ই বিধায়ক আবাসন কমপ্লেক্স এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত।

তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর নানক রাম ভুরজির পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন  দীর্ঘ ও আঞ্চলিক রুটে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়ে বিমান বোয়িং চুক্তি