ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জ্বালানি দামের প্রভাব, বাসভাড়া সমন্বয়ে বৈঠক; সিদ্ধান্ত আসছে সোমবার Logo যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯, স্তব্ধ শ্রিভপোর্ট Logo সোমবার থেকে ডিপোতে বাড়তি বরাদ্দে মিলবে ডিজেল-পেট্রোল-অকটেন Logo সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মর্মান্তিক প্রাণহানি, ট্রাকচালক আটক Logo রাজধানীতে কোরবানির পশুর হাট বসবে ২৬টি: সিটি করপোরেশনের প্রস্তুতি Logo অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, অভিযানে ধরা পড়লেন ব্যবসায়ী Logo ৬ সংস্থা বিলুপ্ত করে গঠন হচ্ছে নতুন ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ Logo বেইলি রোডের আগুনের ঘটনায় ১৩ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট, ১১ মামলায় অর্থদণ্ড প্রদান Logo নুসুক কার্ড ছাড়া মক্কা ও হারামে প্রবেশ নয়, হাজিদের নির্দেশনা

অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, অভিযানে ধরা পড়লেন ব্যবসায়ী

  • Nasima Khatun
  • Update Time : ০৯:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৫৩৬

অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, কসবায় ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ এপ্রিল) উপজেলার মুলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজার এলাকায় পরিচালিত অভিযানে ‘আল আমিন ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে প্রতিষ্ঠানটি এলপিজি গ্যাস সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করে আসছিল। ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বাজারে অভিযান চালায়।

অভিযান চলাকালে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। তিনি ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত মূল্য মেনে চলার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি দামের প্রভাব, বাসভাড়া সমন্বয়ে বৈঠক; সিদ্ধান্ত আসছে সোমবার

অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, অভিযানে ধরা পড়লেন ব্যবসায়ী

Update Time : ০৯:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬