ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ফল পুনর্নিরীক্ষণ শুরু, আবেদন করবেন যেভাবে

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৫০৫

এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। | ছবি: সংগৃহীত

এসএসসি ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা এবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে অনলাইনে খাতা চ্যালেঞ্জ করতে পারবেন। আগামী রোববার (১৭ আগস্ট) পর্যন্ত এই আবেদন চলবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কোনো শিক্ষার্থী একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে প্রতিটি পত্রের জন্য আলাদাভাবে নির্ধারিত ফি দিতে হবে।

আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালে https://rescrutiny.eduboardresults.gov.bd প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর সাবমিট করলে মোবাইল নম্বর দেওয়ার অপশন আসবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরেই এসএমএস পাঠানো হবে। পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। সেখান থেকে যে বিষয় বা বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ফি পরিশোধের প্রক্রিয়ায় যেতে হবে।

এসএসসি ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে। কোনো বিষয় দুই পত্রের হলে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিষয় নির্বাচন করার পর পরবর্তী স্ক্রিনে মোট ফি-এর পরিমাণ দেখা যাবে। নির্ধারিত ফি বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি দেওয়ার বিস্তারিত নিয়ম অনলাইন পোর্টালের ‘হেল্প’ অপশনে পাওয়া যাবে।

ফি পরিশোধের পর আবেদনটি সম্পন্ন করতে পুনরায় পোর্টালে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় সেটি করা যাবে। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজন অনুযায়ী একাধিক বিষয়ের জন্য আলাদাভাবে আবেদন যুক্ত করার সুযোগ থাকছে।

তবে ফি দেওয়ার আগে আবেদন পরিবর্তনের সুযোগ রয়েছে। কোনো নির্বাচিত বিষয় বাদ দিতে চাইলে ‘মুছে ফেলুন’ অপশনে গিয়ে যেসব বিষয়ের জন্য এখনো ফি দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করা যাবে। এরপর নতুন করে পছন্দের বিষয় নির্বাচন করা সম্ভব। তবে একবার কোনো বিষয়ের ফি পরিশোধ হয়ে গেলে সেটি আর বাতিল করা যাবে না। একই সঙ্গে পরিশোধ করা ফি কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না।

এবারের এসএসসি ফল পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। ফলে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনেই আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও মোবাইল নম্বর সঠিকভাবে দেওয়ার পাশাপাশি কোন কোন বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেটিও সতর্কতার সঙ্গে নির্বাচন করা জরুরি। নির্ধারিত সময় শেষ হয়ে গেলে নতুন করে আবেদন করার সুযোগ থাকবে না।

জনপ্রিয় সংবাদ

এসএসসি ফল পুনর্নিরীক্ষণ শুরু, আবেদন করবেন যেভাবে

Update Time : ০৯:০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

এসএসসি ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা এবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে অনলাইনে খাতা চ্যালেঞ্জ করতে পারবেন। আগামী রোববার (১৭ আগস্ট) পর্যন্ত এই আবেদন চলবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কোনো শিক্ষার্থী একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে প্রতিটি পত্রের জন্য আলাদাভাবে নির্ধারিত ফি দিতে হবে।

আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালে https://rescrutiny.eduboardresults.gov.bd প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর সাবমিট করলে মোবাইল নম্বর দেওয়ার অপশন আসবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরেই এসএমএস পাঠানো হবে। পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। সেখান থেকে যে বিষয় বা বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ফি পরিশোধের প্রক্রিয়ায় যেতে হবে।

আরও পড়ুন  এসএসসি ফল প্রকাশ আজ, জানুন রেজাল্ট দেখার নিয়ম

এসএসসি ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে। কোনো বিষয় দুই পত্রের হলে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিষয় নির্বাচন করার পর পরবর্তী স্ক্রিনে মোট ফি-এর পরিমাণ দেখা যাবে। নির্ধারিত ফি বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি দেওয়ার বিস্তারিত নিয়ম অনলাইন পোর্টালের ‘হেল্প’ অপশনে পাওয়া যাবে।

ফি পরিশোধের পর আবেদনটি সম্পন্ন করতে পুনরায় পোর্টালে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় সেটি করা যাবে। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজন অনুযায়ী একাধিক বিষয়ের জন্য আলাদাভাবে আবেদন যুক্ত করার সুযোগ থাকছে।

আরও পড়ুন  কারিগরী শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদ মন্ত্রী

তবে ফি দেওয়ার আগে আবেদন পরিবর্তনের সুযোগ রয়েছে। কোনো নির্বাচিত বিষয় বাদ দিতে চাইলে ‘মুছে ফেলুন’ অপশনে গিয়ে যেসব বিষয়ের জন্য এখনো ফি দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করা যাবে। এরপর নতুন করে পছন্দের বিষয় নির্বাচন করা সম্ভব। তবে একবার কোনো বিষয়ের ফি পরিশোধ হয়ে গেলে সেটি আর বাতিল করা যাবে না। একই সঙ্গে পরিশোধ করা ফি কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না।

আরও পড়ুন  শা-পা ডে: বিইউপি শিক্ষার্থীদের শাড়ি-পাঞ্জাবি দিবসের উৎসব