চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন সিআর (কগনিজেবল রেজিস্টার) মামলার ৫ জন পরোয়ানাভুক্ত আসামি এবং
ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় একজন আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ আগস্ট রাত থেকে ভোর সকাল পর্যন্ত চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫টি সিআর গ্রেপ্তারি পরোয়ানা ও ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় একজনসহ
মোট ৬ জন আসামিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আরিফ মিয়া (৩৮), মোঃ ইসমাইল, মোঃ আব্দুল্লাহ, মোঃ আব্দুল মোতালেব, রুপন সরদার (৪০) ও আহমেদ হোসেন (মানিক)।
এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।





























