ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মার্কিন নিষেধাজ্ঞায় চীনের ক্ষোভ, ‘প্রয়োজনীয় জবাব’ দেওয়ার ঘোষণা Logo ডাক অধিদপ্তরের সব কার্যালয় ও ডাকঘর এখন তামাকমুক্ত Logo জেন-জি ভাষা: ভারতের সংসদে ভাইরাল ট্রেন্ডের চমকপ্রদ ব্যবহার ২০২৬ Logo Claude চ্যাট প্রাইভেসি: কীভাবে ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখবেন Logo ফিফার নতুন বিনিয়োগ পরিকল্পনা ঘিরে বিতর্ক, সদস্যদের ৪ কোটি ডলারের প্রস্তাব Logo প্রাচীন মানুষের পদচিহ্নে মিলল ১৪ লাখ বছরের পুরোনো নতুন তথ্য Logo জাপানের জনসংখ্যা ১২ কোটির নিচে: উদ্বেগ বাড়াচ্ছে জন্মহার সংকট Logo জরুরি আপডেট: গভীর নিম্নচাপ দুর্বল, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল Logo সেদ্ধ ডিম নাকি ভাজি, ওজন কমাতে কোনটি বেশি কার্যকর? Logo চন্দনাইশে দুর্গাপূজা ২০২৬: মন্দিরের তালিকা উপজেলা প্রশাসনের কাছে প্রদান

গোপনে তথ্য সংগ্রহ করছে ক্রোম ব্রাউজারের ১০৮ এক্সটেনশন

ক্রোম ব্রাউজারের ক্ষতিকর এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য চুরির ঝুঁকি বাড়ছে

ক্রোম ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেক ব্যবহারকারী বিভিন্ন এক্সটেনশন ইনস্টল করেন। তবে এই সুবিধাই এখন হয়ে উঠছে বড় ঝুঁকি। সাইবার অপরাধীরা কিছু ক্ষতিকর এক্সটেনশনের মাধ্যমে গোপনে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে এবং ভুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শন করছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান Socket এক প্রতিবেদনে জানিয়েছে, এমন অন্তত ১০৮টি ক্ষতিকর ক্রোম এক্সটেনশন শনাক্ত করা হয়েছে, যেগুলো ব্যবহারকারীদের অজান্তেই তথ্য সংগ্রহ করছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব এক্সটেনশন দেখতে সাধারণ এবং অনেক ক্ষেত্রে বিনোদন বা কাজের সুবিধার জন্য তৈরি বলে মনে হয়। কিন্তু বাস্তবে এগুলো একই কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সার্ভারের সঙ্গে যুক্ত থেকে ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করে এবং সন্দেহজনক বিজ্ঞাপন দেখায়।

চলতি বছরের শুরুতে কিছু জনপ্রিয় এক্সটেনশনকে অনিরাপদ হিসেবে চিহ্নিত করে মুছে ফেলা হলেও এখনও অনেক ক্ষতিকর এক্সটেনশন সক্রিয় রয়েছে। এসব এক্সটেনশন ইতোমধ্যে প্রায় ২০ হাজারবার ডাউনলোড হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ঝুঁকিপূর্ণ এক্সটেনশনগুলোর মধ্যে রয়েছে— টেলিসাইড, ইউটিউব সাইডবার, সাইডইউ, ফর্মুলা রাশ রেসিং গেম, পেজ অটো রিফ্রেশ, পেজ লকার, টেক্সট অনুবাদ, টেলিগ্রাম মাল্টি-অ্যাকাউন্ট, ব্ল্যাক বিয়ার্ড স্লট মেশিন, ক্লিয়ার ক্যাশ প্লাস, স্পিড টেস্ট এবং ওয়াইফাই স্পিডটেস্ট।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, অপ্রয়োজনীয় বা সন্দেহজনক এক্সটেনশন দ্রুত মুছে ফেলা এবং শুধুমাত্র বিশ্বস্ত উৎস থেকে এক্সটেনশন ইনস্টল করার জন্য।

জনপ্রিয় সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞায় চীনের ক্ষোভ, ‘প্রয়োজনীয় জবাব’ দেওয়ার ঘোষণা

গোপনে তথ্য সংগ্রহ করছে ক্রোম ব্রাউজারের ১০৮ এক্সটেনশন

Update Time : ০৮:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ক্রোম ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেক ব্যবহারকারী বিভিন্ন এক্সটেনশন ইনস্টল করেন। তবে এই সুবিধাই এখন হয়ে উঠছে বড় ঝুঁকি। সাইবার অপরাধীরা কিছু ক্ষতিকর এক্সটেনশনের মাধ্যমে গোপনে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে এবং ভুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শন করছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান Socket এক প্রতিবেদনে জানিয়েছে, এমন অন্তত ১০৮টি ক্ষতিকর ক্রোম এক্সটেনশন শনাক্ত করা হয়েছে, যেগুলো ব্যবহারকারীদের অজান্তেই তথ্য সংগ্রহ করছে।

আরও পড়ুন  সাইবার হামলা ঠেকাতে নতুন মডেল আনল ওপেনএআই

প্রতিবেদন অনুযায়ী, এসব এক্সটেনশন দেখতে সাধারণ এবং অনেক ক্ষেত্রে বিনোদন বা কাজের সুবিধার জন্য তৈরি বলে মনে হয়। কিন্তু বাস্তবে এগুলো একই কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সার্ভারের সঙ্গে যুক্ত থেকে ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করে এবং সন্দেহজনক বিজ্ঞাপন দেখায়।

চলতি বছরের শুরুতে কিছু জনপ্রিয় এক্সটেনশনকে অনিরাপদ হিসেবে চিহ্নিত করে মুছে ফেলা হলেও এখনও অনেক ক্ষতিকর এক্সটেনশন সক্রিয় রয়েছে। এসব এক্সটেনশন ইতোমধ্যে প্রায় ২০ হাজারবার ডাউনলোড হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন  Claude AI চ্যাট ফাঁস: ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অনলাইনে

সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ঝুঁকিপূর্ণ এক্সটেনশনগুলোর মধ্যে রয়েছে— টেলিসাইড, ইউটিউব সাইডবার, সাইডইউ, ফর্মুলা রাশ রেসিং গেম, পেজ অটো রিফ্রেশ, পেজ লকার, টেক্সট অনুবাদ, টেলিগ্রাম মাল্টি-অ্যাকাউন্ট, ব্ল্যাক বিয়ার্ড স্লট মেশিন, ক্লিয়ার ক্যাশ প্লাস, স্পিড টেস্ট এবং ওয়াইফাই স্পিডটেস্ট।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, অপ্রয়োজনীয় বা সন্দেহজনক এক্সটেনশন দ্রুত মুছে ফেলা এবং শুধুমাত্র বিশ্বস্ত উৎস থেকে এক্সটেনশন ইনস্টল করার জন্য।

আরও পড়ুন  এআই মার্কেটিং আপডেট ২০২৬: নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ট্রেন্ড ও ডিজিটাল দুনিয়ার পরিবর্তন