চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার
কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান -২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
সোমবার (১৭ আগস্ট ) দুপুরে বিদ্যালয়ের হলরুমে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন ।
কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সাহেদ সাকির সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক দেবাশীর্ষ আচার্য্য এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মিঠু চৌধুরী, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক রফিক আহমেদ, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, বিদ্যালয় পরিচালনা পর্ষদ অভিভাবক সদস্য মো. শহিদুল ইসলাম, শিক্ষক যথাক্রমে মুক্তা আক্তার, নাজিমুদ্দিন মোঃ তাওহীদ, অমল কান্তি নাথ, কাজী মো আবু ছালেক, মো এনামুল হক, শর্মিলী রানী দে প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের প্রতিটি উপজেলায় আধুনিক ও মানসম্মত শিক্ষা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
ছবির ক্যাপশনঃ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালের বার্ষিক পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে
চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।



























