ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লন্ডনে গাড়ির ভেতর গুলিবিদ্ধ বাংলাদেশি, তদন্তে পুলিশ Logo জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে বাংলাদেশ-কাতার একমত Logo রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চান মির্জা ফখরুল। Logo বেপরোয়া গাড়ির ধাওয়া, হাটহাজারীতে থামিয়ে ভাঙচুর Logo বিশ্বকাপজয়ী রদ্রিকে দলে নিয়ে বার্সেলোনার বড় চমক Logo গ্যাস-বিদ্যুৎ সংকটের সঙ্গে রাজনৈতিক চাপ, কঠিন সময়ে সরকার Logo ডা. দীপু মনি’র স্বামী: ব্যারিস্টার তৌফিক নেওয়াজের ইন্তেকাল Logo প্রধান প্রকৌশলী পদ ঘিরে ইইডিতে তৎপরতা, আলোচনায় বঙ্গবন্ধু পরিষদ নেতা Logo ইউল্যাবে যুক্তরাষ্ট্রের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী Logo আরহাম রহমানের ফর্মুলা ফোর জয় বাংলাদেশের নতুন ইতিহাস

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চান মির্জা ফখরুল।

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:১৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৫০৪

ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মির্জা ফখরুল। (ছবি: সংগৃহীত)

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি হলেও তিনি জনগণের পাশে থেকে সেবা করতে চান। রাষ্ট্রপতি হওয়ার কথা কখনো ভাবেননি জানিয়ে তিনি বলেন, দল ও মহান আল্লাহর অশেষ মেহেরবানিতেই এ দায়িত্বের জন্য মনোনীত হয়েছেন। জনগণের সঙ্গে থেকে কাজ করার ইচ্ছা তাঁর আগের মতোই থাকবে।

মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, দায়িত্ব যতই বাড়ুক এবং ব্যস্ততা যতই থাকুক, জনগণের জন্য কাজ করা ও এলাকার উন্নয়নে পাশে থাকার চেষ্টা করবেন।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা তাঁকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানান। এ সময় মির্জা ফখরুল আবেগাপ্লুত হয়ে পড়েন এবং রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া প্রকাশ করেন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাতে সংগঠনের সভাপতি মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সহসভাপতি মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের নারীবিষয়ক সম্পাদক শিউলী বেগম নাহিদসহ কার্যনির্বাহী সদস্য নূর তাজমিন নীর, ফরহাদ বিন নূর, মো. নবাব শরীয়তুল্লাহ, নাসরিন আখতার, ইমরান খান, তাফহিমুল ইসলাম ও আবু সাঈদ উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক মশিউর রহমান, তুহিন সাইফুল্লাহ এবং মাহাবুর আলম সোহাগও সৌজন্য সাক্ষাতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

লন্ডনে গাড়ির ভেতর গুলিবিদ্ধ বাংলাদেশি, তদন্তে পুলিশ

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চান মির্জা ফখরুল।

Update Time : ০১:১৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি হলেও তিনি জনগণের পাশে থেকে সেবা করতে চান। রাষ্ট্রপতি হওয়ার কথা কখনো ভাবেননি জানিয়ে তিনি বলেন, দল ও মহান আল্লাহর অশেষ মেহেরবানিতেই এ দায়িত্বের জন্য মনোনীত হয়েছেন। জনগণের সঙ্গে থেকে কাজ করার ইচ্ছা তাঁর আগের মতোই থাকবে।

মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, দায়িত্ব যতই বাড়ুক এবং ব্যস্ততা যতই থাকুক, জনগণের জন্য কাজ করা ও এলাকার উন্নয়নে পাশে থাকার চেষ্টা করবেন।

আরও পড়ুন  জুলাই অভ্যুত্থান: শক্তিশালী সংস্কার ও বিচার নিয়ে নতুন বার্তা

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা তাঁকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানান। এ সময় মির্জা ফখরুল আবেগাপ্লুত হয়ে পড়েন এবং রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া প্রকাশ করেন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাতে সংগঠনের সভাপতি মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সহসভাপতি মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  মাদকবিরোধী পোস্টের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা