ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অর্পিতার রেস্তোরাঁয় চমকপ্রদ দাম, মাছ ১০ হাজার থেকে পানীয় লাখে Logo জঙ্গল দক্ষিণ পাহাড়তলী, বড় উদ্যোগে রুখবে পাহাড় দখল Logo সালমান শাহকে ঘিরে ভক্তদের আবেগের গল্প নিয়ে নির্মিত ‘লাভ ৯৬’ Logo ভয়াবহ জ্বালানি সংকটে চট্টগ্রামের ২৮ বিদ্যুৎকেন্দ্রের ছয়টি বন্ধ Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ! Logo বৌভাতের দিনই বিদ্যুতায়িত হয়ে না ফেরার দেশে বর বাপ্পি Logo নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে মন্ত্রিসভায় যুক্ত হলো আরও চার সদস্য Logo বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে আসছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা Logo হিট আইল্যান্ডের প্রভাব কমাতে ঢাকায় সবুজায়নের উদ্যোগ!

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে আসছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৫১৬

বিভিন্ন দেশের পতাকাবাহী গাড়িতে বঙ্গভবনে প্রবেশ করছেন কূটনীতিকরা। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনে শুরু হয়েছে অতিথিদের আনাগোনা। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার আগেই বিভিন্ন দেশের কূটনীতিকরা বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেন।

বিভিন্ন দেশের পতাকাবাহী গাড়িতে রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের বঙ্গভবনে আসতে দেখা যায়। দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতিতে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় তৈরি হয়েছে আনুষ্ঠানিক পরিবেশ।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকছেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমন্ত্রিত অতিথিদের চলাচল নির্বিঘ্ন রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর করেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথের পর আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণকে সামনে রেখে বঙ্গভবনের দরবার হলে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন দেশের কূটনীতিক ও দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান।

জনপ্রিয় সংবাদ

অর্পিতার রেস্তোরাঁয় চমকপ্রদ দাম, মাছ ১০ হাজার থেকে পানীয় লাখে

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে আসছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা

Update Time : ০৭:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনে শুরু হয়েছে অতিথিদের আনাগোনা। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার আগেই বিভিন্ন দেশের কূটনীতিকরা বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেন।

বিভিন্ন দেশের পতাকাবাহী গাড়িতে রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের বঙ্গভবনে আসতে দেখা যায়। দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতিতে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় তৈরি হয়েছে আনুষ্ঠানিক পরিবেশ।

আরও পড়ুন  আমিনবাজারে ময়লা অপসারণে ৩০ দিনের আল্টিমেটাম

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকছেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমন্ত্রিত অতিথিদের চলাচল নির্বিঘ্ন রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর করেছে।

আরও পড়ুন  স্থানীয় সরকার নির্বাচন: সরকারের বিবেচনায় দ্রুত আয়োজনের প্রস্তুতি চলছে

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথের পর আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণকে সামনে রেখে বঙ্গভবনের দরবার হলে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন দেশের কূটনীতিক ও দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান।

আরও পড়ুন  ঢাকার রেলপথে ইলেকট্রিক ট্রেনের বড় উদ্যোগ