ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামে শিশুর মৃত্যু, এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের রুল

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১০

হামে শিশুর মৃত্যুর ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শিশুটির বাবার করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রুল দেন।

রিটে হামের টিকা সংগ্রহ, সংরক্ষণ, সরবরাহ ও প্রাপ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। আদালত বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন।

রিট আবেদনকারীর আইনজীবী মো. জুয়েল আজাদ জানান, শিশুটির বাবা মো. শাকিল গত ৫ জুলাই রিটটি করেন। তাঁর ৭ মাস ৩ দিন বয়সী ছেলে মো. সাফোয়ান ইসলাম জাহিন গত ২৬ মে শ্যামলী বেবি কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মারা যায়।

রুলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণসচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সমাজকল্যাণসচিব ও ঢাকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকেও বিবাদী করা হয়েছে।

আইনজীবী জুয়েল আজাদের দাবি, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা সংগ্রহের স্বাভাবিক প্রক্রিয়া বিলম্বিত ও ব্যাহত হয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, সংবিধানের ১৫(ক) অনুচ্ছেদে চিকিৎসাসহ মৌলিক প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের ওপর দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস। এখন বিবাদীদের জবাবের পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

জনপ্রিয় সংবাদ

হামে শিশুর মৃত্যু, এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের রুল

Update Time : ১০:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শিশুটির বাবার করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রুল দেন।

রিটে হামের টিকা সংগ্রহ, সংরক্ষণ, সরবরাহ ও প্রাপ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। আদালত বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন।

আরও পড়ুন  খাগড়াছড়িতে মাদকবিরোধী মেন্টর তৈরিতে কর্মশালা

রিট আবেদনকারীর আইনজীবী মো. জুয়েল আজাদ জানান, শিশুটির বাবা মো. শাকিল গত ৫ জুলাই রিটটি করেন। তাঁর ৭ মাস ৩ দিন বয়সী ছেলে মো. সাফোয়ান ইসলাম জাহিন গত ২৬ মে শ্যামলী বেবি কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মারা যায়।

রুলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণসচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সমাজকল্যাণসচিব ও ঢাকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকেও বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন  হাইকোর্টে একদিনে ২ হাজার ৪১১ পুরাতন মামলা নিষ্পত্তি, বিশেষ কার্যক্রমে দ্রুত বিচার

আইনজীবী জুয়েল আজাদের দাবি, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা সংগ্রহের স্বাভাবিক প্রক্রিয়া বিলম্বিত ও ব্যাহত হয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, সংবিধানের ১৫(ক) অনুচ্ছেদে চিকিৎসাসহ মৌলিক প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের ওপর দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস। এখন বিবাদীদের জবাবের পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন  সড়ক নিরাপত্তা অভিযান: দেশজুড়ে কঠোর ঝটিকা অভিযান