ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর সদরের ১০ ইউনিয়নে পুষ্টি কর্মপরিকল্পনা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৬:৪৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৫

দিনাজপুর সদরের ১০ ইউনিয়নের পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন। ছবি: সংগৃহীত

দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সদর উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রভড ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সদর উপজেলার ১০টি ইউনিয়নের ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী অর্থবছরের পুষ্টি বিষয়ক বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।

কর্মশালায় ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, উন্নয়নকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোসা. শাহিনা বেগম। সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. সাদরাতুন মুমতাহিনাসহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানরা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গেইনের প্রজেক্ট অফিসার সামিহা ইসরাত সিলভিয়া।

উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে বুধবার পাঁচটি ইউনিয়নে পুষ্টি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাকি পাঁচটি ইউনিয়নকে নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। রেইন্স প্রকল্পে আর্থিক সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ), গ্লোবাল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম এবং বাংলাদেশ সরকার।

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর সদরের ১০ ইউনিয়নে পুষ্টি কর্মপরিকল্পনা

Update Time : ০৬:৪৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সদর উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রভড ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

আরও পড়ুন  বাংলাদেশ নারী হকি দলের দুর্দান্ত জয়ে চাইনিজ তাইপে হার

কর্মশালায় সদর উপজেলার ১০টি ইউনিয়নের ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী অর্থবছরের পুষ্টি বিষয়ক বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।

কর্মশালায় ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, উন্নয়নকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন  জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলা প্রত্যাহারের সুযোগ, সংসদে বিল পাস

কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোসা. শাহিনা বেগম। সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. সাদরাতুন মুমতাহিনাসহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানরা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গেইনের প্রজেক্ট অফিসার সামিহা ইসরাত সিলভিয়া।

আরও পড়ুন  চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফার ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত