ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুমিল্লায় বৃদ্ধা ছমিরন হত্যা: ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে ঢুকে পরিকল্পিত হত্যাকাণ্ড, গ্রেপ্তার ৩ Logo বেথলেহেম কুদুম্বা ইউনিট: ২৩ কোটিতে ২৩৮ কোটি, চমকপ্রদ সাফল্য Logo ৭ দিন পর খুলল রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটকদের ভিড় Logo ইটনার হাওরে নৌকাবাইচ, লাখো মানুষের উচ্ছ্বাস Logo জলবায়ু ঝুঁকি মোকাবেলায় পরিবেশবান্ধব ব্যবসার আহ্বান প্রতিমন্ত্রী শেখ ফরিদের Logo ঢাকার প্রেস ক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রিচার্লিসনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, নতুন ক্লাব পাচ্ছেন না ব্রাজিল তারকা Logo শাহজালাল বিমানবন্দরে ১২০টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস Logo বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৬:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়েছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান।

তারেক রহমান সেখানে পৌঁছালে সড়কে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উপস্থিতি।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও ওই মোনাজাতে অংশ নেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। আলোচনা সভায় দলের প্রতিষ্ঠা, রাজনৈতিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৩০ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার ধারাবাহিকতায় শনিবার রাজধানীর খামারবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এতে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় বৃদ্ধা ছমিরন হত্যা: ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে ঢুকে পরিকল্পিত হত্যাকাণ্ড, গ্রেপ্তার ৩

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান

Update Time : ০৬:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান।

তারেক রহমান সেখানে পৌঁছালে সড়কে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উপস্থিতি।

আরও পড়ুন  জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও ওই মোনাজাতে অংশ নেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন  এনসিপির নেতারা শুধু জয় দেখেছেন, পরাজয় দেখেননি : আউয়াল খান

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। আলোচনা সভায় দলের প্রতিষ্ঠা, রাজনৈতিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৩০ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার ধারাবাহিকতায় শনিবার রাজধানীর খামারবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এতে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

আরও পড়ুন  মাকড়সার কামড় কখন বিপজ্জনক