ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘নেপাল, তোমরা একা নও’-বার্তায় শুরু হবে চ্যাম্পিয়নস লিগ

চ্যাম্পিয়নস লিগ শোকবার্তা ।ছবি: সংগৃহীত

আগামীকাল রাতে শুরু হতে যাচ্ছে ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। তবে মাঠের লড়াইয়ের আগে নেপালে ঘটে যাওয়া আকস্মিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষদের স্মরণে এক মুহূর্তের নীরবতা পালন করা হবে। চলতি সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের মোট ১৮টি ম্যাচ শুরুর আগে এই শোক জানানো হবে।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে যে, সংহতি ও সমর্থনের প্রতীক হিসেবে চ্যাম্পিয়নস লিগের সব ম্যাচ শুরুর আগে কিছুক্ষণ নীরবতা পালন করা হবে। এছাড়া মাঠে একটি ব্যানার প্রদর্শন করা হবে, যেখানে লেখা থাকবে ‘নেপাল, তোমরা একা নও’। উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন এই মর্মান্তিক ঘটনা ও এর ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার লড়াইয়ে ক্ষতিগ্রস্ত মানুষের শক্তি ও সহনশীলতা কামনা করেছেন।

এর আগেও ইউরোপের বাইরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েছে উয়েফা। যেমন—২০২৩ সালের সেপ্টেম্বরে মরক্কোর ভূমিকম্প এবং লিবিয়ার ভয়াবহ বন্যার ঘটনায়ও সংস্থাটি শোক ও সমবেদনা জানিয়েছিল। আগামীকাল রাতে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান ম্যাচসহ মোট ৬টি ম্যাচ দিয়ে নতুন এ প্রতিযোগিতার আসর শুরু হবে। এরপর বুধ ও বৃহস্পতিবার আরও ৬টি করে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসের ফলে ব্যাপক প্রাণহানি ও বিপুল ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই দুর্যোগে নিহতের সংখ্যা প্রায় ১ হাজার ৩৫৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন এবং দেশটিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

‘নেপাল, তোমরা একা নও’-বার্তায় শুরু হবে চ্যাম্পিয়নস লিগ

Update Time : ১১:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

আগামীকাল রাতে শুরু হতে যাচ্ছে ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। তবে মাঠের লড়াইয়ের আগে নেপালে ঘটে যাওয়া আকস্মিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষদের স্মরণে এক মুহূর্তের নীরবতা পালন করা হবে। চলতি সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের মোট ১৮টি ম্যাচ শুরুর আগে এই শোক জানানো হবে।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে যে, সংহতি ও সমর্থনের প্রতীক হিসেবে চ্যাম্পিয়নস লিগের সব ম্যাচ শুরুর আগে কিছুক্ষণ নীরবতা পালন করা হবে। এছাড়া মাঠে একটি ব্যানার প্রদর্শন করা হবে, যেখানে লেখা থাকবে ‘নেপাল, তোমরা একা নও’। উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন এই মর্মান্তিক ঘটনা ও এর ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার লড়াইয়ে ক্ষতিগ্রস্ত মানুষের শক্তি ও সহনশীলতা কামনা করেছেন।

আরও পড়ুন  লিওনেল মেসির সমালোচকদের জবাব দিলেন রিস্টো স্টইচকভ | মেসির প্রতিভার প্রশংসা

এর আগেও ইউরোপের বাইরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েছে উয়েফা। যেমন—২০২৩ সালের সেপ্টেম্বরে মরক্কোর ভূমিকম্প এবং লিবিয়ার ভয়াবহ বন্যার ঘটনায়ও সংস্থাটি শোক ও সমবেদনা জানিয়েছিল। আগামীকাল রাতে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান ম্যাচসহ মোট ৬টি ম্যাচ দিয়ে নতুন এ প্রতিযোগিতার আসর শুরু হবে। এরপর বুধ ও বৃহস্পতিবার আরও ৬টি করে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন  সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী খুন, অপহরণের নাটক ফাঁস